প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর–এর আশপাশে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত দুটি ড্রোন সেখানে আঘাত হেনেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বুধবার (১১ মার্চ) দুটি চালকবিহীন বিমান বিধ্বস্ত হয়। এতে চারজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশ, ঘানা ও ভারতের কয়েকজন শ্রমিক রয়েছেন, যাদের আঘাত সামান্য থেকে মাঝারি ধরনের।
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলার ফলে আঞ্চলিক উত্তেজনা যখন চরমে, ঠিক সেই প্রেক্ষাপটেই এই ঘটনা ঘটল।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আছড়ে পড়ে। তবে এই ঘটনার পরও বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মন্তব্য করুন