তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:২২ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

সংগ্রহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামীকাল জাতীয় সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রী বলেন, ‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।’

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, আগামীকাল সংসদে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অধিবেশনে সংসদ নেতা স্বাগত বক্তব্য দেবেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্বের প্রস্তাব উপস্থাপন করবেন।
সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। অধিবেশন চলাকালীন জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যা সম্মত হয়, তা গ্রহণ করা হবে। ১৫ তারিখের পর অধিবেশন শেষ হওয়ার পর বিরতি হতে পারে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন বিষয়েও এতে আলোচনা করা হয়।

মন্তব্য করুন