প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ০৩:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬  পালিত

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬  পালন করা হয়েছে। 

রবিবার (৮ মার্চ) ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো; আসাদুজ্জামান 
এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। এছাড়াও আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম ভুইয়া,লেখক গবেষক আহমদ সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নির্মল এস পলাশ  আরো অনেকে। 
মৌলভীবাজার - ৪ কমলগঞ্জ - শ্রীমঙ্গল জাতীয় সংসদ  সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন 
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রতিক হিসাবে নারী - পুরুষের অংশগ্রহণ অপরিহার্য এবং নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে । 
অন্যান্য বক্তরা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে আজ এগিয়ে আছেন। তাদের অধিকার এবং সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। 
অনুষ্ঠানে নারী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে প্রশাসন, সাংবাদিক,  শিক্ষক, শিক্ষার্থী ও কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন