প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ
সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। কোম্পানিটি বর্তমান দামের সঙ্গে আরও ৪১০ টাকা যোগ করে মূল্য ১২৩৫ টাকা নির্ধারণের আবেদন জানিয়েছে।
রাষ্ট্রীয় কোম্পানিটির দাবি, বেসরকারি এলপিজির তুলনায় সরকারি গ্যাসের দাম কম থাকায় ব্যাপকভাবে ক্রসফিলিং হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই প্রস্তাব পাঠানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরও সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেয় কোম্পানিটি। তখন ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সে সময়ও ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয়, অপারেশন খরচ ও বিভিন্ন চার্জ বৃদ্ধির কারণ দেখানো হয়েছিল।
তবে ওই প্রস্তাব শেষ পর্যন্ত অনুমোদন দেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে দাম বাড়ানোর বিষয়টি তখন কার্যকর হয়নি।
মন্তব্য করুন