তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৫ পিএম

অনলাইন সংস্করণ

দীর্ঘদিন পর গাজার অমানবিক অবরোধ ভাঙছে বাংলাদেশি জাহাজ

গ্লোবাল ফ্লোটিলার অংশ হিসেবে বাংলাদেশি এই জাহাজের সম্ভাব্য যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ এপ্রিল।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান অমানবিক ইসরায়েলি অবরোধ ভাঙতে এবার সরাসরি যোগ দিচ্ছে বাংলাদেশি জাহাজ।

আন্তর্জাতিক সিভিল সোসাইটির উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী এই জাহাজটি।

দেশের শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দৃক-এর পক্ষ থেকে নেয়া এই মহতী উদ্যোগে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম।

মি. শহিদুল গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে বিশ্বব্যাপী যে নৌ-যাত্রা শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও জানান, এই জাহাজের সম্ভাব্য যাত্রার তারিখ আগামী ১২ই এপ্রিল। তবে এই অভিযানে বাংলাদেশ থেকে কতজন প্রতিনিধি বা যাত্রী অংশ নিতে পারবেন, তা আন্তর্জাতিক সমন্বয়কারী সংস্থাগুলো আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করবে।

মন্তব্য করুন