তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:২৯ পিএম

অনলাইন সংস্করণ

জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের নতুন সভাপতি হলেন জাফরিন

ছবি: তরুণ কণ্ঠ অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন সভাপতি হয়েছে দায়িত্ব পেয়েছেন সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত চৌধুরী জাফরিন। 

গত ৩ মার্চ জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের উপদেষ্টাদের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ এর সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের সভাপতি মরহুম জোবায়েদ হোসেনের নৃশংস মৃত্যু পরবর্তী সময়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সহ-সভাপতি নুসরাত চৌধুরী জাফরিন কে সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর তারিখে পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনি পড়াতে গিয়ে ছাত্রীর বাসায় নৃশংসভাবে খুন হন জুবায়েদ আহম্মেদ।

জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সংসদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তারই স্থানে নতুন করে স্থলাভিষিক্ত হলেন জাফরিন।

মন্তব্য করুন