তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১২ পিএম

অনলাইন সংস্করণ

খামেনির মৃত্যুর পর নতুন নেতার সমর্থনে ইরানে জনতার ঢল

ইরানের রাজধানী তেহরানে মিছিলের দৃশ্য। ছবি আলজাজিরা

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল। ঘটনার ১০ দিন পর নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে ইসলামি প্রজাতন্ত্রে।

খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে দেশের নতুন কাণ্ডারি হিসেবে ঘোষণা করেছে ইরানের পণ্ডিতদের পরিষদ।

নতুন নেতৃত্ব ঘোষণার পর ইরানের সরকার, প্রশাসনসহ বিভিন্ন স্তরে স্বস্তি ফিরে এসেছে বলে দেশটির বিভিন্ন সূত্রে জানা গেছে। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর কর্মকর্তারাও পৃথকভাবে তাকে স্বাগত জানাচ্ছেন। একই সঙ্গে সাধারণ নাগরিকদের মধ্যেও নতুন নেতাকে ঘিরে সমর্থনের প্রকাশ দেখা যাচ্ছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে সরাসরি নতুন নেতার সঙ্গে সাক্ষাৎ সম্ভব না হলেও সোমবার (৯ মার্চ) রাজধানী তেহরানে জড়ো হয়ে তার প্রতি সমর্থন জানান অনেক ইরানি নাগরিক। এ সময় তারা নিহত আলী খামেনি ও নতুন নেতা মোজতবা খামেনির ছবি হাতে মিছিল করেন এবং শাসকদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। ওই হামলায় তার স্ত্রী, মেয়ে ও নাতনিসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। পরে তাদের মধ্যে খামেনির স্ত্রী, মেয়ে ও নাতনির মৃত্যুর খবরও পাওয়া যায়। তবে সেই হামলা থেকে বেঁচে যান মোজতবা খামেনি।

মন্তব্য করুন