তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৯:১৭ পিএম

অনলাইন সংস্করণ

জেসিআই কুমিল্লার নতুন প্রেসিডেন্ট সাইদুজ্জামান কমল

জেসিআই কুমিল্লার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সাইদুজ্জামান কমল। ছবি: সংগ্রহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কুমিল্লার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সাইদুজ্জামান কমল। রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে রোববার (৮ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট, শিল্পপতি এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন নবনির্বাচিত প্রেসিডেন্টের গলায় প্রেসিডেন্ট ব্যাজ পরিয়ে দেন। এ সময় জেসিআই কুমিল্লার সাবেক প্রেসিডেন্ট সালাউদ্দিন সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পেশাগত জীবনে সাইদুজ্জামান কমল ভাইয়া গ্রুপ ও প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুজ্জামান কমল তার বক্তব্যে বলেন, “তরুণদের নেতৃত্ব বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে জেসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জানান, ভবিষ্যতে জেসিআই কুমিল্লার কার্যক্রমকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করতে নানা ধরনের উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেসিআই কুমিল্লা আগামী দিনে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

মন্তব্য করুন