তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৫১ পিএম

অনলাইন সংস্করণ

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আঙ্কারার কঠোর হুঁশিয়ারি

সংগ্রহীত ছবি

তুরস্কের দিকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এই ঘটনার পর দেশটির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং প্রয়োজনে নিজেদের ভূখণ্ড রক্ষায় ‘চূড়ান্ত’ পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে প্রতিহত করা হয়। এই ঘটনার পরই আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা জারি করা হয়।

এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘তুরস্ক সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে, আমরা আবার জোর দিয়ে বলছি যে, আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধাবিত যেকোনো হুমকির বিরুদ্ধে দ্বিধাহীনভাবে এবং চূড়ান্তভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

তুরস্ক বলছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না। এজন্য যেকোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে আঙ্কারা।

মন্তব্য করুন