প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে যথাযথ মর্যাদায় শেকসপিয়ার দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্যের মহান নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে নানা পরিবেশনা মঞ্চকে প্রাণবন্ত করে তোলে। উল্লেখযোগ্য দৃশ্যের মঞ্চায়ন, রোমিও এন্ড জুলিয়েট'র মিউজিক্যাল উপস্থাপনা, সলিলোকি ও কসপ্লে দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা আহমেদ। তিনি শেকসপিয়ারের সাহিত্যিক অবদান তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করেন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের প্রধান বক্তব্য দেন।
উল্লেখ্য, ২৩ এপ্রিল শেকসপিয়ার ডে উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়। এরই ধারাবাহিকতায় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগ একটি সুশৃঙ্খল ও মনোগ্রাহী আয়োজন উপস্থাপন করেছে।
মন্তব্য করুন