অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৫২ এ এম

অনলাইন সংস্করণ

ইরান–ইসরায়েল যুদ্ধের প্রভাবে দুবাইয়ে নিহত প্রবাসীর মরদেহ দেশে

ইরান–ইসরায়েল যুদ্ধের প্রভাবের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী উড়োজাহাজে করে তার মরদেহ ঢাকায় আনা হয়।

মরদেহটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তা গ্রহণ করতে সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সরকারি সূত্র জানায়, নিহত প্রবাসীর মরদেহ যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করে তুলেছে, যার মধ্যে এই হতাহতের ঘটনাও ঘটেছে।

মন্তব্য করুন