কালবৈশাখি ঝড়ে নোয়াখালীতে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর, কবিরহাটসহ কয়েকটি উপজেলার ওপর দিয়ে কালবৈশাখি ঝড় বয়ে গেছে। এতে গাছপালা এবং অন্তত ৩০টি কাঁচা ঘরবাড়ি এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাইফুল্যাহ কামরুল
০৪:১১ পিএম, ২১ মে ২০২২ শনিবার
তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৬০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি
সরকারি কর্মচারীদের অন্তর্বর্তী সময়ের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. ছালজার রহমান।
০৪:০৯ পিএম, ২১ মে ২০২২ শনিবার
প্রেম করে বিয়ে, ১০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
মাদারীপুরে পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মনি বেগম (৩৮) একই গ্রামের মান্নান মাতুব্বরের মেয়ে। অভিযুক্ত জামাল ফকির একই এলাকার নুরু ফকিরের ছেলে।
০৪:০৬ পিএম, ২১ মে ২০২২ শনিবার
মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় নেতাকে কোপাল দুর্বৃত্তরা
মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান সোহাগ মাতুব্বরকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
০৪:০৩ পিএম, ২১ মে ২০২২ শনিবার
আসামি গ্রেফতার করে ফেরার পথে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
নিহত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামি গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
০১:৩২ পিএম, ২১ মে ২০২২ শনিবার
বিচারপতি সেজে পুলিশ প্রটোকলে ঢাকা টু মতলব
নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশ প্রটোকল নেন মো. বিপ্লব প্রধান (৪০)। পরে ভাড়া করা গাড়িতে চড়ে ঢাকা থেকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিজের বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল ও সুবিধাও নেন।
০১:৩১ পিএম, ২১ মে ২০২২ শনিবার
গ্রেফতার কবির চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী
লোহাগাড়ায় পুলিশ কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন করার ঘটনার প্রধান আসামি কবির আহমদকে (৩০) গ্রেফতারের পর তার বিরুদ্ধে আরও তিনটি মামলা করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেফতার কবির একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
০১:২৮ পিএম, ২১ মে ২০২২ শনিবার
আপনাদের শিষ্টাচারের ভাষা তো গ্রেনেড গুলি আর ষড়যন্ত্র
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০১:২৬ পিএম, ২১ মে ২০২২ শনিবার
কুড়িগ্রামে ইয়াবা ও গাঁজাগাছ উদ্ধার, গ্রেফতার ১
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং আড়াই কেজি ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
১২:২৮ পিএম, ২১ মে ২০২২ শনিবার
সকাল সকাল তীব্র বাতাস ও বৃষ্টিতে শীতল ঢাকা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই দেখা গেছে ঝড়-বৃষ্টি। শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর, মগবাজার, মৌচাক, মালিবাগ, পল্টন, প্রেসক্লাব, গুলিস্থান, গুলশান, বারিধারা, মোহাম্মদ, শ্যামপুর, কদমতলী ও পোস্তগোলাসহ বেশ কিছু এলাকায় চারদিক অন্ধকার করে বৃষ্টি নামে। এসময় তীব্র বাতাসও ছিল।
১২:২৪ পিএম, ২১ মে ২০২২ শনিবার
ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
সরবরাহ লাইন পরিবর্তনের জন্য শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
১২:২৩ পিএম, ২১ মে ২০২২ শনিবার
নতুন করে প্লাবিত সিলেটের ৬ উপজেলা
নতুন করে সিলেটের ৬ উপজেলা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। ডুবেছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। সুনামগঞ্জে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়েই বইছে। খাদ্য ও নিরাপদ পানির কষ্টে দুর্ভোগের সীমা নেই বানভাসী মানুষের।
১২:২০ পিএম, ২১ মে ২০২২ শনিবার
ময়মনসিংহে ভ্যানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে দুজনের মৃত্যু
ময়মনসিংহ নগরীর চায়না মোড়ে চলন্ত ভ্যানগাড়িতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
১১:০৪ এএম, ২১ মে ২০২২ শনিবার
শেখ হাসিনা থাকলে কোনো ষড়যন্ত্রই জাতিকে পেছাতে পারবে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত চার দশকে বাংলাদেশের যা কিছু অর্জন, তা শেখ হাসিনার নেতৃত্বেই। তার মতো জনকল্যাণমুখী সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে কোনো ষড়যন্ত্রই একটি জাতিকে পিছিয়ে দিতে পারবে না।
শুক্রবার (২০ মে) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
১১:০০ এএম, ২১ মে ২০২২ শনিবার
রাজধানীতে ঝড়বৃষ্টি, স্বস্তির সঙ্গে ভোগান্তিও
রাজধানীতে কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি হয়েছে। এতে গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নগরবাসী। শনিবার (২১ মে) ভোর পৌনে ৬টার দিকে ঢাকায় কালবৈশাখি ঝড় শুরু হয়।
১০:৪৯ এএম, ২১ মে ২০২২ শনিবার
আসামি ধরে ফেরার পথে এসআই নিহত
আসামি ধরে ফেরার পথে এসআই নিহত
মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন।
আসামি ধরে ফেরার পথে এসআই নিহত
১০:৪৭ এএম, ২১ মে ২০২২ শনিবার
প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষা প্রক্সি দিতে গিয়ে গ্রেফতার ৩
প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীর বদলে প্রক্সি দেওয়ার আগেই তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ৮। এ সময় তাদের কাছ থেকে অনলাইনে করা আবেদন ও এডমিট কার্ড, চেকবই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি জানিয়েছেন র্যাব ৮ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম
১০:৪৪ এএম, ২১ মে ২০২২ শনিবার
অমৌসুমে পর্যটকদের পদচারণায় মুখর সাগর কন্যা কুয়াকাটা
বর্ষার মৌসুম শুরু হতে না হতেই সমুদ্রের উম্মাদনাও শুরু হয়েছে। সেই সাথে পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। কান পাতলেই অবিরত গর্জন শোনা যাচ্ছে দিনে-রাতে সর্বক্ষণ। রুদ্র রূপের সমুদ্র উপভোগে সৈকতে ভীড় করছেন নানা বয়সী হাজারও পর্যটক।
প্রকৃতি আর পর্যটকের নীবিড় সেতু বন্ধনে এখন অন্য ভুবনে সাগর কন্যা কুয়াকাটা। যেসকল পর্যটক শীত মৌসুমে বেড়াতে এসেছেন, তাদের কাছে বর্ষার সাজে সুসজ্জিত সমুদ্র নতুন রূপে ধরা দিয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে ব্যস্ত তারা।
১০:৩৩ এএম, ২১ মে ২০২২ শনিবার
বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সংহতি জোরদার করার এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কোভিড-১৯ মহামারীর কারণে খাদ্য, বিদ্যুত ও আর্থিক সংকট মোকাবেলায় সু-সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে চারটি প্রস্তাব উত্থাপন করেছেন, যার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
১০:২৯ এএম, ২১ মে ২০২২ শনিবার
৫৫ বছর বয়সে ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন বেলায়েত
দরিদ্রতা আর বয়স কোনোটাই দাবিয়ে রাখতে পারেনি বেলায়েত শেখকে। প্রথম দুই ছেলেকে বিয়ে করিয়ে মেয়েকে পাত্রস্থ করে নাতনির মুখ দেখেছেন। তৃতীয় সন্তানের সঙ্গে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন বাপ-বেটা দুজনে
০৫:২৮ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
টানা ৩০ দিন ধরে করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত বেড়েছে
দেশে আজও করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ৩০ দিন ধরে করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত থাকল।
০৫:২৫ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
চাঁদাবাজি যার নাম ভাঙিয়েই করুক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ করলে কারও জন্যই ছাড় নয় বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘যার নাম ভাঙিয়েই অপরাধ করুক না কেন, প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
০৪:৫৭ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সমাজকল্যাণ সচিবের শ্রদ্ধা
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
০৪:৫৬ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
গণকমিশনের ভিত্তি নেই, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাসের যৌথ উদ্যোগে গঠিত গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, গণকমিশনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
০৪:৫৪ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?


































