শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
ভারতের ট্রায়াল জাহাজ মোংলা বন্দরে আসাম ও মেঘালয়ের পথে পণ্য

ভারতের ট্রায়াল জাহাজ মোংলা বন্দরে আসাম ও মেঘালয়ের পথে পণ্য

বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি অনুযায়ী প্রথমবারের মতো ভারতীয় ট্রায়াল রানের (পরীক্ষামূলক পণ্য পরিবহন) কার্গো জাহাজ দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় ভিড়েছে। বাংলাদেশি পতাকাবাহী এমভি রিশাদ রাইহান নামে এই কার্গো জাহাজটি সোমবার সকালে বন্দরের ৯নং জেটিতে নৌঙ্গর করে। বাণিজ্যে মোংলা বন্দর ব্যবহার বাংলাদেশ-ভারত চুক্তি অনুয়ায়ী ভারতের কলকাতা বন্দর থেকে ১ আগস্ট কার্গো জাহাজটি ছেড়ে আসে। ট্রায়াল রানে যুক্ত থাকা ৪টি জাহাজের এটি প্রথম কার্গো জাহাজ। 

০২:৩৩ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

 এবার বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম

 এবার বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম

জ্বালানি তেলের পর, এবার বাড়তে পারে গ্যাস ও বিদ্যুতের দাম। একথা জানিয়েছেন স্বয়ং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তিনি বলছেন, বিশ্ববাজার পরিস্থিতির কারণেই এবারের দাম বৃদ্ধি হবে। তবে এর বিরোধিতা করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, গ্যাসের আমদানি ও বিদ্যুৎ উৎপাদন খরচ কমেছে। তাই দাম কমাতে হবে। 

০২:২৩ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

আইটিইউ নির্বাচনে যুক্তরাষ্ট্র না কি রাশিয়াকে ভোট

আইটিইউ নির্বাচনে যুক্তরাষ্ট্র না কি রাশিয়াকে ভোট

কার জেতার সম্ভাবনা, দেখছে  বাংলাদেশ বলে জানালেন পররাষ্ট্র সচিব।
এই অবস্থায় কাকে ভোট দেবে, সেই সিদ্ধান্ত এখনও বাংলাদেশ নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বাংলাদেশ কাকে ভোট দেবে- এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, “এটা এখনও সময় আছে। আমরা এখনও সিদ্ধান্ত নিই নাই, আমরা দেখি যে কে ভালো করছে, কার জেতার সম্ভাবনা আছে।”

০২:১০ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

নিজ উদ্যোগে মানবাধিকার কমিশনকে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির

নিজ উদ্যোগে মানবাধিকার কমিশনকে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মানবাধিকার রক্ষায় কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে জোরালো ভূমিকা পালন করতে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন ।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিতে কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল  গেলে তিনি এ নির্দেশ দেন।

 

০১:৫২ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

কেমিক্যাল ছড়িয়ে পড়া রোধে ড্রেনেজব্যবস্থা বন্ধ করলো সেনাবাহিনী

কেমিক্যাল ছড়িয়ে পড়া রোধে ড্রেনেজব্যবস্থা বন্ধ করলো সেনাবাহিনী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে কেমিক্যাল ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে বালুর বস্তা দিয়ে ড্রেনেজব্যবস্থা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং টিম।

০৫:৫২ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

ঋণ ও বিল খেলাপি: ইসির প্রস্তাবে সায় নেই ব্যাংকারদের

ঋণ ও বিল খেলাপি: ইসির প্রস্তাবে সায় নেই ব্যাংকারদের

ভোটে অযোগ্য করতে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) তালিকাভুক্ত নয়, শুধু মামলা থাকলেই প্রার্থী হতে পারবে না- এমন প্রস্তাবে সায় দেননি ব্যাংকার ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি তালিকাভুক্ত হলেই খেলাপি হিসেবে ভোটে অযোগ্য থাকবেন। সেক্ষেত্রে বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধানই বহাল রাখতে হবে।

০৫:৫০ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

‘আমরা প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেই, শতভাগ কারেকশন করতে পারি না’

‘আমরা প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেই, শতভাগ কারেকশন করতে পারি না’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রতিটি ঘটনা থেকে আমরা শিক্ষাগ্রহণ করি। হয়তো শতভাগ আমরা নিজেদের কারেকশন করতে পারি না।

০৫:৪৮ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

চট্টগ্রাম বন্দরে ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড নিলামে বিক্রি

চট্টগ্রাম বন্দরে ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড নিলামে বিক্রি

সীতাকুণ্ডে ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরে চার বছর ধরে পড়ে থাকা ৬০৯ ড্রাম হাইড্রোজেন পার-অক্সাইড স্পট নিলামে বিক্রি করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

০৫:৪৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ২০ মরদেহ শনাক্তে ৩৫ ডিএনএ নমুনা সংগ্রহ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ২০ মরদেহ শনাক্তে ৩৫ ডিএনএ নমুনা সংগ্রহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্তে তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২০টি মরদেহের বিপরীতে ৩৫ জনের নমুনা নেওয়া হয়েছে।

০৪:৩৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ৪ ফায়ার ফাইটার

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ৪ ফায়ার ফাইটার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৯ জনের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসকর্মী। তবে ফায়ার সার্ভিসের আরও অন্তত চার কর্মী নিখোঁজ রয়েছেন।

০৪:৩৫ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

চমেক হাসপাতালে যুব রেড ক্রিসেন্টের ২০০ স্বেচ্ছাসেবী

চমেক হাসপাতালে যুব রেড ক্রিসেন্টের ২০০ স্বেচ্ছাসেবী

দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি শুরু থেকে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

০৪:০৩ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

দেশে অসংক্রামক রোগে ৬৭ শতাংশ মানুষের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

দেশে অসংক্রামক রোগে ৬৭ শতাংশ মানুষের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছে। বিগত কয়েক বছরে বেড়েছে এই রোগে আক্রান্তের হার। সোমবার (৬ জুন) রাজধানীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানসের (বিসিপিএস) সুবর্ণজয়ন্তী এবং সমাবর্তন অনুষ্ঠানে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

০৩:৫৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিরপেক্ষ তদন্ত কমিশন চান ফখরুল

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিরপেক্ষ তদন্ত কমিশন চান ফখরুল

সীতাকুণ্ডে বিএম ডিপোর বিস্ফোরণের ঘটনা তদন্তে ‘নিরপেক্ষ কমিশন’ চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার পর জাতীয় শোক দিবস ঘোষণা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

০৩:৫৩ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

প্যাকেটজাত চালে সমস্যা নেই: খাদ্য সচিব

প্যাকেটজাত চালে সমস্যা নেই: খাদ্য সচিব

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম
নির্ধারিত লক্ষ্যমাত্রার বেশি মজুত না রাখলে প্যাকেটজাত চালে সমস্যা নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

০২:৫১ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

আটা-ময়দা মিশ্রিত ২০ লাখ নকল ওষুধ জব্দ, গ্রেফতার ১০

আটা-ময়দা মিশ্রিত ২০ লাখ নকল ওষুধ জব্দ, গ্রেফতার ১০

আটা ও ময়দা মিশ্রিত বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লাখ পিস নকল ওষুধ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

০২:৪৯ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

দ্বিতীয় ফ্লাইটেও যেতে পারেননি ৯ হজযাত্রী

দ্বিতীয় ফ্লাইটেও যেতে পারেননি ৯ হজযাত্রী

হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা, ছবিটি আশকোনার হজক্যাম্প থেকে তোলা
হজ ফ্লাইট শুরুর দ্বিতীয় দিনে ঢাকা ছেড়ে গেছেন ৪০৬ হজযাত্রী।

০২:০০ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

কেমিক্যাল থাকা ৪ কনটেইনার চিহ্নিত: সেনাবাহিনী

কেমিক্যাল থাকা ৪ কনটেইনার চিহ্নিত: সেনাবাহিনী

সাংবাদিকদের ব্রিফ করছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল
সীতাকুণ্ডের ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনায় রাসায়নিক পদার্থ থাকা চারটি কনটেইনার চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে।

০১:৫৮ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

বাবার খোঁজে ডিএনএ নমুনা দিতে হাসপাতালে শিশু ফাইজা

বাবার খোঁজে ডিএনএ নমুনা দিতে হাসপাতালে শিশু ফাইজা

ডিএনএ-এর নমুনা দিতে দীর্ঘ হচ্ছে অশনাক্ত মরদেহের স্বজনদের সারি। এ সারিতে আছে সাত মাসের শিশুও।

০১:৪৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিল সরকার

বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিল সরকার

চালের মজুতবিরোধী অভিযানের ফলে চালের মূল্যে নিম্নগতি দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চালের মূল্য নিয়ন্ত্রণের জন্য এবং বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক সপ্তাহের মধ্যেই চাল আমদানি করা সম্ভব হবে।

০১:২১ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে পোড়া রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০১:০৮ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

বাবার মরদেহ শনাক্তে ডিএনএ দেওয়ার অপেক্ষায় ৬ মাসের শিশু

বাবার মরদেহ শনাক্তে ডিএনএ দেওয়ার অপেক্ষায় ৬ মাসের শিশু

>> চমেক এলাকায় মামার কোলে ৬ মাসের ফায়জার, অপেক্ষা ডিএনএন নমুনা দেওয়ার
বাঁশখালীর শেখেরখীল গ্রামের আবদুস সোবহান। বিয়ে করেছেন ২ বছর আগে। ৬ মাস বয়সী সন্তান রয়েছে তাদের। আগুনে পোড়া সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কর্মরত ছিলেন সুপারভাইজার হিসেবে।

১১:২৪ এএম, ৬ জুন ২০২২ সোমবার

ফায়ার ফাইটার রানা মিয়ার জানাজায় মানুষের ঢল

ফায়ার ফাইটার রানা মিয়ার জানাজায় মানুষের ঢল

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো ফায়ার ফাইটার মো. রানা মিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন গ্রামের কয়েকশ’ মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১১:২১ এএম, ৬ জুন ২০২২ সোমবার

লিচুর বদলে বাবাকেই খুঁজে ফিরছে ছোট্ট ইসা

লিচুর বদলে বাবাকেই খুঁজে ফিরছে ছোট্ট ইসা

হাসপাতাল, মর্গ, বিএম কনটেইনার ডিপোসহ সব জায়গায় বাবাকে খুঁজেছে, না পেয়ে ডিএনএ নমুনা দিতে চমেকে এসেছে ভাই-বোন
তিন ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট ইসা। শনিবারই বাবার সঙ্গে তার শেষ কথা হয়। বাসা থেকে বের হওয়ার সময় ইসাকে বাবা বলেছিলেন- ভালো করে লেখাপড়া করতে। ছেলেও আবদার করেছিলো লিচুর। কিন্তু বাবার সেই লিচুর অপেক্ষার প্রহর আর কোনো দিন শেষ হবে না ছোট্ট ইসার।

১১:১৬ এএম, ৬ জুন ২০২২ সোমবার

সীতাকুণ্ডে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থা গুরুতর

সীতাকুণ্ডে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থা গুরুতর

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ পুলিশ কর্মকর্তা, ফায়ার ফাইটারসহ ১৪ জনকে ভর্তি করা হয়েছে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তাদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

১০:২৫ এএম, ৬ জুন ২০২২ সোমবার