৪৩ পৌরসভার আধুনিকায়নে মিলছে না কুয়েতি ফান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩
পৌরভবন/সংগৃহীত
উন্নয়নের মাপকাঠিতে এখনো বেশ পিছিয়ে দেশের পৌরসভাগুলো। পর্যাপ্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত অধিকাংশ পৌরবাসী। সড়ক যোগাযোগসহ জীবনমান উন্নয়নে জরুরি অনেক সেবাই অপ্রতুল। এসব বিবেচনায় বেশি পিছিয়ে থাকা পৌরসভাগুলোর উন্নয়নে প্রাথমিকভাবে ২৮১ পৌরসভা নিয়ে একটি মাস্টারপ্ল্যান করে সরকার। চলমান প্রকল্পের আওতায় আরও ৪৩টি পৌরসভা যুক্ত করা হয় কুয়েতি ফান্ডের আশ্বাসে। শেষ পর্যন্ত ১৫ মিলিয়ন কুয়েতি দিনার (৫শ কোটি টাকার বেশি) না পাওয়ায় পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। চেষ্টা চলছে ভিন্ন কোনো উপায়ে কাজটি সম্পন্ন করার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও প্রকল্প সূত্রে এ তথ্য জানা যায়।
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল খালেক সরকার জাগো নিউজকে বলেন, উন্নয়নের দরকার আছে বিধায় আমরা আরও ৪৩টি পৌরসভা চলমান প্রকল্পে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছিলাম। মৌখিকভাবে ১৫ মিলিয়ন কুয়েতি দিনারের প্রস্তাবও পেয়েছিলাম। তবে এখন ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) থেকে জানতে পেরেছি এই ফান্ড পাচ্ছি না।
তাহলে নতুন যুক্ত পৌরসভার কী হবে? এমন প্রশ্নের জবাবে বলেন, ৪৩টি পৌরসভা হয়তো নতুন কোনো প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। পৌরসভার অনেকগুলো প্রকল্প হচ্ছে। নতুনগুলো বাস্তবায়ন করা হবে সরকারি অর্থায়নে।

স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং কুয়েত ফান্ডের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। এই প্রকল্পের সঙ্গেই কুয়েতের আশ্বাসে আগের ২৮১টির সঙ্গে ৪৩টি যুক্ত করা হয়েছিল। এলজিইডি সূত্র জানায়, শুরুতে প্রকল্পটির মোট ব্যয় ছিল ৮৬৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪৬৭ কোটি ৪৭ লাখ এবং কুয়েতি ঋণ ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা। ১০ এপ্রিল ২০১৮ সালে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। বাস্তবায়নকাল ধরা হয় জুন ২০২২ পর্যন্ত। পরবর্তীসময়ে ২০২২ সালের ১৬ আগস্ট পরিকল্পনা কমিশন ব্যয় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ দুই বছর, অর্থাৎ জুন ২০২৪ পর্যন্ত বাড়ায়।
বর্তমানে প্রকল্পের মোট ব্যয় নির্ধারিত হয়েছে ১ হাজার ৪০১ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫৪৫ কোটি ২৬ লাখ এবং বৈদেশিক অর্থায়ন (ঋণ) ৮৫৬ কোটি ২২ লাখ টাকা। অনুমোদিত ব্যয় থেকে ৬২ দশমিক ০২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। জুন ২০২২ তারিখ পর্যন্ত প্রকল্পটির ক্রমপুঞ্জিত অগ্রগতি ৩৫০ কোটি ২২ লাখ, যা মোট প্রকল্প ব্যয়ের ৪০ দশমিক ৪৯ শতাংশ এবং ক্রমপুঞ্জিত বাস্তব অগ্রগতি ৪২ শতাংশ। প্রকল্পের প্রথম সংশোধন প্রস্তাবের কারণ সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক কাজী সাইফুল কবীর জাগো নিউজকে বলেন, প্রকল্পের কাজ চলমান। তবে কিছু কাজের জন্য প্রকল্পটি সংশোধন করা হবে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) থেকে ১৫ মিলিয়ন কুয়েতি দিনার অতিরিক্ত অর্থায়নের আশ্বাসে নতুনভাবে ৪৩টি পৌরসভা অন্তর্ভুক্ত করা হয়।
প্রকল্পের আওতায় কতিপয় কার্যক্রম জমির অপ্রাপ্যতার কারণে বাস্তবায়ন করা সম্ভব না হওয়া, পৌরসভার চাহিদা অনুযায়ী এইচবিবি সড়ক এবং সিসি সড়ক নির্মাণ করার জন্য খাতগুলোর আন্তঃঅঙ্গ সমন্বয় করার প্রয়োজনে সংশোধন প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

কুয়েত ফান্ডের মাধ্যমে অতিরিক্ত অর্থায়নের বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানায়, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ৪৩টি পৌরসভাকে আলোচ্য প্রকল্পে নতুনভাবে অন্তর্ভুক্তির বিষয়ে প্রস্তাব পাওয়া যায়। পরে কুয়েত ফান্ডকে ইআরডি থেকে চিঠি দেওয়া হয়। কুয়েত ফান্ড নতুনভাবে অন্তর্ভুক্ত ৪৩টি পৌরসভার সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন চেয়ে চিঠি দেয়। এ পরিপ্রেক্ষিতে জানুয়ারি ২০২২ এ কুয়েত ফান্ডকে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন পাঠানো হয়। তবে এখন পর্যন্ত অতিরিক্ত অর্থায়নের বিষয়ে কুয়েত ফান্ড থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এলজিইডি জানায়, প্রকল্পটির প্রথম সংশোধনীতে সরকারি ৭৭ কোটি ৮০ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৪৫৮ কোটি ৬৯ লাখ টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে। জিওবি (বাংলাদেশ সরকার) অর্থ না বাড়িয়ে প্রকল্পটি সংশোধন করা যায় কি না তা বিবেচনার জন্য অর্থ বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রকল্পটি শুরুর পর প্রায় পাঁচ বছরে ৩৫০ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। জুন ২০২৪ এর মধ্যে প্রকল্পটির অনুমোদিত ব্যয়ের অবশিষ্ট ৫১৪ কোটি ৭৮ লাখ টাকাসহ অতিরিক্ত ৫৩৬ কোটি ৪৮ লাখ অর্থাৎ মোট ১ হাজার ৫১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ পেতে যাচ্ছে। পৌরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন করতে ৬৪ জেলার ২৮১টি পৌরসভা নিয়ে মাস্টারপ্ল্যান করা হয়। এতে পৌরসভাগুলোর পরিবেশ উন্নয়নসহ পৌরবাসীর জীবনযাত্রার মান বাড়বে। দেশের বড় শহরগুলোর জনসংখ্যার চাপ কমানো ও তৃণমূল পর্যায়ের পৌরসভাগুলোতে জীবনযাত্রার মানোন্নয়নে স্থানীয় সরকার বিভাগ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন নামে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। মাস্টারপ্ল্যানের প্রধান কার্যক্রম হচ্ছে, ৩ হাজার ৬১৫ দশমিক ৫০ কিলোমিটার সড়ক নির্মাণ, ৪ হাজার ২০০ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং ২৮১ কিলোমিটার ড্রেন নির্মাণ করা। নতুন করে ৪৩টি প্রকল্প মাস্টারপ্ল্যানের আওতায় ছিল।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
