শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১০

১৪টি নয়, স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ি আছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩  

যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। তিনি বলেছেন, গতকাল সোমবার (৯ জানুয়ারি) একটি দৈনিকে আমার নামে যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এটা ডাহা মিথ্যা কথা। এই প্রতিবেদনের কোনো সত্যতা নেই। এই ১৪টি বাড়ির মধ্যে শুধুমাত্র একটি বাড়ি আমার স্ত্রীর নামে কেনা। বাকি কোনোটিই আমার বা আমার পরিবারের কারও নয়।১৪টি নয়, স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ি আছে: তাকসিম এ খান

মঙ্গলবার (১০ জানুয়ারি) কারওয়ান বাজার ওয়াসা ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াসা এমডি এসব কথা বলেন। তাকসিম এ খান বলেন, যে ১৪টি বাড়ির কথা বলা হয়েছে তার মধ্যে ৫টি বাড়িতে আমার পরিবার সেখানে বিভিন্ন সময় ভাড়া থেকেছেন। আর একটি বাড়ি আমার স্ত্রীর নামে। আমি, আমার স্ত্রী, সন্তান সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক।
১৪টি নয়, স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ি আছে

স্ত্রী-সন্তান যুক্তরাষ্ট্রে ‘ওয়েল স্টাবলিস্ট’ জানিয়ে তাকসিম এ খান বলেন, সেখানে একটি বাড়ি কেনা খুব অসুবিধার কিছু নেই। আমার স্ত্রীর নামেই ওই একটা বাড়ি আছে। সেটাকেও বাড়ি বলা যাবে না, এটা একটা অ্যাপার্টমেন্ট।

তিনি আরও বলেন, ওই প্রতিবেদনে সবচেয়ে হাস্যকর হচ্ছে তারা যেগুলো দিয়েছে আপনি ইন্টারনেটে আমাদের নাম সার্চ করলে দেখতে পারবেন যে আমি কোথায় ছিলাম এবং কী করেছি। আমার পরিবার ওখানে ভাড়া থাকার সুবাদে সেখানকার ৫ বাড়ির ভাড়াটিয়ার তালিকায় আমাদের নাম আছে। বিষয়টি যে কেউ খোঁজ নিলেই জানতে পারবেন।

এই বিভাগের আরো খবর