১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি মেডিকেল টেকনোলজিস্ট
মো: সাইফুল আলম সরকার, ঢাকা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫
দেশের সকল সরকারি হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণের লক্ষ্যে - মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ আজ ২৫শে নভেম্বর ২০২৫ ইং তারিখে আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়- গত ১৯/১১/১৯৯৪ তারিখের ১৬০ নং প্রজ্ঞাপন মারফত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদসমূহে কর্মরত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেনীর পদমর্যাদাসহ ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গত ০৬/০৪/২০১৭ তারিখের ১৪৬ নং প্রজ্ঞাপন মারফত নার্সিং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেনীর পদমর্যাদসহ বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।
২০১৮ সালে কৃষি ডিপ্লোমাধারীকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।
আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সরকারের সদয় সু-দৃষ্টি আকর্ষণ করছি যে একই সমযোগ্যতা সম্পন্নকারীদের ১০ম গ্রেড প্রদান করা হলেও সমযোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবীদদের ন্যায় সম-ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদেরকেও ১০ম গ্রেডে উন্নীত করার জোড় দাবী জানাচ্ছি ।
আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, সরকার আমাদের যৌক্তিক দীর্ঘদিনের ন্যায্য অধিকার ১০ম গ্রেড এর সরকারি আদেশ জারির মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের দীর্ঘ ৩১ বছরের বৈষম্যের পরিসমাপ্তি ঘটিয়ে আন্দোলনের পথে ঠেলে দেওয়া থেকে বিরত থাকবেন। অন্যথায় আগামী সপ্তাহ থেকে আন্দেলনের পরবর্তী কর্মসূচি এবং কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি।
কর্মসূচী:
১. সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৪ দিনের (২৬/১১/২০২৫ ইং থেকে ২৯/১১/২০২৫ ইং পর্যন্ত মোট ৯৬ ঘন্টা) আলটিমেটাম।
২. ২৬/১১/২০১৫ ইং, ২৭/১১/২০১৫ ইং এবং ২৯/১১/২০২৫ ইং তারিখে সারাদেশের সকল সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক,
ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয়ে মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে গণসংযোগ, লিফলেট বিতরন এবং স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান বরাবর স্মারক লিপি প্রদান ।
৩. ৩০/১১/২০১৫ ইং তারিখ রোজ রবিবার সকাল ৯.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত (মোট ২ ঘন্টা সারাদেশের সকল সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয়ে মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে কর্মবিরতি পালন ।
৪. ১০ম গ্রেড বাত্মবায়নের দাবিতে সরকারকে পূনরায় ৪৮ ঘন্টার (০১/১২/২০২৫ ইং থেকে ০২/১২/২০২৫ ইং পর্যা) আলটিমেটাম প্রদান ।
৫. ০৩/১২/২০২৫ ইং তারিখ বুধবার সারাদেশের সকল সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয়ে মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে অর্ধদিবস (সকাল
৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যা) কর্মবিরতি পালন ।
৬. ০৪/১২/২০২৫ ইং বৃহস্পতিবার সারাদেশের সকল সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয়ে মেডিকেল সেন্টার, বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে পূর্নদিবস কমপিস্নট শাটডাউন ।
৭. এরপরেও সরকার যদি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাসত্মবায়ন না করে তাহলে সারাদেশের সকল সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত ও আধা স্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার, সচিবালয় ক্লিনিক, প্রধান উপদেষ্টার কার্যালয়ে মেডিকেল সেন্টার,
বঙ্গভবন মেডিকেল সেন্টার, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে লাগাতার কমপিস্নট শাটডাউন পালিত হবে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাজা মাঈন উদ্দিন, মো: আব্দুস সামাদ, গাজী সাইফুল ইসলাম, এ. কে. এম. মুসা লিটন, মো: সোহেল রানা, মো: বিপ্লবুজ্জামান বিপ্লব, মোঃ মজিবুর রহমান, মোঃ রিপন শিকদার, মোঃ নাজমুল হুদা, নাসির আহমেদ রতন, মিয়া মোঃ গোলাম মাওলা, তৌহিদুল ইসলাম পাটোয়ারী, মো: মোশারফ হোসেন সহ অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ।
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
