হত্যাকাণ্ডের ১৯ বছর পরে জানা গেল বাদীই সন্তানের হত্যাকারী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩
হত্যাকাণ্ডের ১৯ বছর পরে জানা গেল বাদীই ছিলেন সন্তানের হত্যাকারী। প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যার করে দুই স্ত্রীকে নিয়ে এমন নাটক সাজিয়েছিলেন। তবে হত্যাকাণ্ডের ১৫ বছর পরে বাদী আকসেদ আলী সিকদার মারা গেলেও তার দুই স্ত্রীর দেওয়া আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে। সন্তানকে (রেবেকা খাতুন) হত্যার দায়ে বাবা আকসেদ আলী সিকদার হলেন এখন আসামি।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহী অফিসে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এমন তথ্য দেন পিবিআই রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ।
তিনি বলেন, প্রায় ১৯ বছর আগের মামলা এটি। ২০০৪ সালের ১০ জুন রাজশাহীর বাঘা উপজেলার লক্ষ্মীনগর এলাকায় ১৩ বছরের রেবেকা খাতুনকে হত্যা করা হয়। এই ঘটনায় জেলার বাঘা থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আকসেদ আলী সিকদার। যদিও মামলার তদন্তের শেষ পর্যায়ে উঠে এসেছে প্রতিপক্ষকে ফাঁসাতে আকসেদ আলী নিজেই ১৩ বছরের সন্তানকে হত্যা করেছিলেন। একই গ্রামের প্রতিপক্ষ মোল্লা বংশকে ফাঁসানোর উদ্দেশ্যে বাদী হত্যাকাণ্ড সংগঠিত করে এবং মোল্লা বংশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাদী আকসেদ আলী সিকদার পুলিশের কাছে স্বীকারক্তি দিয়েছিলেন- ঘটনার রাতে ১১টা থেকে সাড়ে ১১টার দিকে তিনি দুই স্ত্রী ভায়েলা খাতুন (৬৫) ও আফিয়া বেওয়ার (৬০) সঙ্গে বসে গল্প করছিলেন। একটা পর্যায়ে সে জানতে পারে কিছু দুষ্কৃতকারী আনুমানিক ৫০ জন তার বাড়ির দিকে এগিয়ে আসছে। এসময় স্ত্রীর পরামর্শে আকসেদ আলী বাড়ির কিছু দূরে একটা মাঠিয়ালে (ছোট পুকুর) গিয়ে লুকিয়ে পড়ে। দুুষ্কৃতকারীরা তার বাড়ি থেকে চলে গেলে কিছুক্ষণ পরে সে বাড়িতে ফিরে এসে দেখে তার স্ত্রীর হাত রক্তাক্ত আর ছুরির আঘাতে তার ১৩ বছরের রেবেকা খাতুনের পেটে থেকে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রেবেকার মাথায় পানি দিতে থাকলে একপর্যায়ে ঘটনাস্থলে সে নিহত হয়।
পরে মেয়েকে হত্যার দায়ে একটি মামলা দায়ের করেন আকসেদ আলী সিকদার। এই মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করেন তিনি। এই মামলাটি প্রথমে কয়েকদিন বাঘা থানা পুলিশ তদন্ত করে। পরে মামলাটি রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্তের জন্য নেয়। তারা তদন্ত শেষে সেই বছরে চার্জশিট দেয় নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে। মামলাটির আদালতে ১৮ বছর বিচার কার্যক্রম চলছে। পরে আদলত মনে করেছে এই মামলটি আরও তদন্ত হওয়া দরকার। তাই ২০২২ সালের ১৬ মে রাজশাহী পিবিআইকে মামলাটি তদন্তের ভার দেন আদালত।
এরপরে পিবিআই তদন্ত শুরু করে। তবে তদন্তকালে পিবিআইয়ের কাছে একটা বড় প্রশ্ন ছিল। গ্রাম্য জায়গায় রাত সাড়ে ১১টা গভীর রাত। এসময় ৫০ জন লোক এসে একটা ১৩ বছরের মেয়েকে মেরে চলে গেল। আর বাড়ির টিনে মাত্র দুইটি কোপের চিহ্ন ছিল। এটা কতটা বাস্তব। এই প্রশ্নকে সামনে রেখে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই রাজশাহীর উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) খায়রুল ইসলাম।
তদন্ত করতে গিয়ে একটা পর্যায়ে বাদী আকসেদ আলী সিকদারের স্ত্রী ভায়েলা খাতুন ও নিহত রেবেকা খাতুনের মা আফিয়া বেওয়া আদলতে স্বীকার করে আসামিদের ফাঁসানোর জন্য তাদের স্বামী আকসেদ আলী সন্তানকে (রেবেকা) হত্যা করেছে। খুনের সময় বাধা দিতে গেলে তার দুই স্ত্রীর হাতের বিভিন্ন জায়গায় কোপ দেয়। মেরে ফেলার মূল কারণ ছিল প্রতিপক্ষকে ফাঁসানো। যদিও তাদের নিজদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিনের মামলা চলমান রয়েছে।
পিবিআই রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ বলেন, তারা আদালতের কাছে স্বেচ্ছায় স্বীকার করেছেন আকসেদ আলী তার মেয়েকে হত্যা করেছে। যদিও আসামি আকসেদ আলী মারা গেছেন। আসামির দুই স্ত্রী এখন এই মামলার সাক্ষী।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
