শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১২

সেরা করদাতা প্রতিষ্ঠান সম্মাননা পেল আইয়ান জুট মিলস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

২০২১-২২ ইং কর বর্ষে পাট শিল্পে সেরা করদাতা প্রতিষ্ঠান হিসাবে দক্ষিনবঙ্গের স্বনামধন্য শতভাগ রপ্তানীমূখী পাটশিল্প প্রতিষ্ঠান আইয়ান জুট মিলস লিঃ ৪র্থ বারের মতো সেরা করদাতা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে। ২৮/১২/২০২২ ইং তারিখ সকাল ১১ টায় ঢাকাস্থ অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিতদের জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মোস্তফা কামাল, এফসিএ এর নিকট হতে আইয়ান জুট মিলস লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক উদীয়মান তরুন শিল্পপতি জনাব মোহাম্মাদ জহির উদ্দিন (সি আই পি) জাতীয় ট্যাক্স কার্ড, ক্রেষ্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব ফাতিমা ইয়াসমিন সহ অন্যান্য অতিথি বৃন্দ ।

উল্লেখ্য যে, আইয়ান জুট মিলস্ লিঃ বেজেরডাঙ্গা, দক্ষিনডিহি, ফুলতলা, খুলনা সেরা করদাতা প্রতিষ্ঠান হিসাবে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কর্তৃক ধারাবাহিক ভাবে ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ ইং কর বর্ষে জাতীয় ট্যাক্স কার্ড সহ বিশেষ সম্মাননা অর্জন করেছে ।

এই বিভাগের আরো খবর