সুপ্রিম কোর্টের সভায় আ’লীগ-বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে হট্টগোল
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ মে ২০২১
সভাপতি আবদুল মতিন খসরুর শূন্য পদ পূরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সভা শেষে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ঘোষণা দিয়েছে, এই বিশেষ সাধারণ সভায় কণ্ঠভোটে সাবেক সভাপতি এম আমিন উদ্দিন ফের সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থক আইনজীবীদের পক্ষে সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, সভা করার মতো পরিবেশ-পরিস্থিতি না থাকায় বিশেষ সাধারণ সভা মুলতবি করা হয়েছে।
গেল ১০ ও ১১ মার্চ দু’দিনব্যাপী অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। গত ১৩ মার্চ বেসরকারিভাবে ফল ঘোষণা করা হলেও গত ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। ওইদিনই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। কিন্তু মতিন খসরু ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকায় তার আর সভাপতির চেয়ারে বসা হয়নি। গত ১৪ এপ্রিল বিকেলে মারা যান তিনি। তার মৃত্যুতে সভাপতির পদ শূন্য হয়।
এ অবস্থায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কি পদ্ধতিতে সভাপতির পদ পূরণ করা হবে তার করণীয় ঠিক করতে বিশেষ সাধারণ সভা ডাকা হয়। আজ সভার শুরুতেই সাধারণ সভা পরিচালনা করা ও সভায় সভাপতিত্ব করা নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এ অবস্থায় সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজেই সভা পরিচালনা করবেন বলে ঘোষণা দেন। ঠিক সেই মুহূর্তে সমিতির সহসভাপতি মুহাম্মদ শফিক উল্লাহ দাঁড়িয়ে নিজেই সভাপতিত্ব করার ঘোষণা দেন।
সহ সভাপতির এই ঘোষণার পর সম্পাদক কাজল বলেন, উনাকে (শফিক উল্লাহ) সভাপতিত্ব করার কোনো কার্যববরণী পাস হয়নি। তার চেয়ে সিনিয়র আরেকজন সহ-সভাপতি আছেন। তখন শফিক উল্লাহ বলেন, আমিই আজকের সভার সভাপতি। এই সভা থেকে ঘোষণা করছি, আজ থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। তখন আওয়ামীপন্থী আইনজীবীরা তাকে সমর্থন দেন।
এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা এ প্রস্তাবের বিরোধিতা করেন। তারা চিৎকার করে বলতে থাকেন, কণ্ঠ ভোট নয়, নির্বাচন চাই। একপর্যায়ে মিলনায়তনের বৈদ্যুতিক সংযোগ ও মাইকের সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়। মঞ্চের ওপর ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
পরে এএম আমিন উদ্দিনকে সভাপতি ঘোষণা দিয়ে সহসভাপতি মুহাম্মদ শফিক উল্লাহ’র স্বাক্ষরে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়। অপর দিকে সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, উদ্ভুত পরিস্থিতিতে কোনো আলোচনা ও সিদ্ধান্ত ব্যতিরেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ সাধারণ সভা মুলতবি ঘোষণা করা হয়েছে।
পরে এ বিষয়ে এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বারের (সমিতি) আর্টিকেল ১৬ তে আছে যদি কোনো কারণে পদ শূন্য হয়, সভাপতি পদত্যাগ করেন বা পদচ্যুত করা হয় কিংবা মারা যান তাহলে বিশেষ সাধারণ সভার মাধ্যমে নতুন একজন সভাপতি নির্বাচিত হবেন। সেই বিশেষ সাধারণ সভায় কিভাবে সভাপতি হবেন তা নির্ধারণ করা হবে। আমি শুনতে পেলাম যে, আজকে বিশেষ সাধারণ সভায় ওনারা আমার নাম প্রস্তাব করেছেন, সেখানে অন্যকোনো নাম প্রস্তাব নাকি হয়নি, তারপরে আমার নাম সমর্থন করেছেন। আমি এখনও রেজুলেশন পাইনি। রেজুলেশন পাওয়ার পর বিস্তারিত জানতে পারবো।’
তিনি বলেন, ‘প্রয়াত সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুর কারণে বারের সভাপতি পদ শূন্য হয়েছে। বারের সাধারণ সদস্যরা মনে করছেন আমার মাধ্যমে বারের দাবি হয়তো পূরণ হবে। সেই কারণে ওনারা হয়তো আমার নাম প্রস্তাব করেছেন।’
ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল বলেন, নির্বাচিত সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে এই পদ পূরণে কি পদ্ধতিতে পূরণ করা হবে তার করণীয় ঠিক করতে আজকে বিশেষ সাধারণ সভার আহ্বান করা হয়েছিল। এই সাধারণ সভার এজেন্ডা ছিল নির্বাচনের পদ্ধতি কি হবে তা নিয়ে। সভার সময় নির্ধারিত ছিল দুপুর দুইটায়। আমি এই সভার সম্পাদক হিসেবে সভা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি, সাধারণ সভার জন্য যে ব্যানার করা হয়েছিল, সেটি টানানো হয়েছিল। কিন্তু সভার শুরুতে দেখি ভিন্ন একটি ব্যানার। যেখানে সভার সভাপতিত্ব করার জন্য একজন সহসভাপতির নাম রয়েছে। সভার শুরুতে কে সভাপতিত্ব করবেন সিনিয়র সহ সভাপতি নাকি সহ সভাপতি এ বিষয়ে যখন আমি ব্যাখ্যা দিচ্ছিলাম। তখন আইনজীবীদের মধ্য থেকে কেউ কেউ উত্তেজিত হয়ে পড়েন। তখন সভা পরিচালনা করা সাধ্য ছিল না। সভা মুলতবি করতে বাধ্য হই। আজকে সভায় কোনো সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করা হয়েছে।
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
