বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৭

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১  



বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়েছে; ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বুধবার জানান, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয়, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

গত সপ্তাহে সাগরে সৃষ্ট ঘূর্র্ণিঝড় ‘গুলাব’ রোববার রাতে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশার মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে।

বাংলাদেশে এ ঝড়ের বড় কোনো প্রভাব পড়েনি। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরো খবর