সাকিবের কাঁকড়া খামারের সাইনবোর্ড উধাও
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২১
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। জাতীয় দলের খেলা রেখে আইপিএলে অংশ নিয়েও দ্যূতি ছড়াতে পারেননি। ফ্রাঞ্চাইজিটির বাকি অংশেও যোগ দিতে পারবেন কিনা সেটি নিশ্চিত নয়।
এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না গিয়ে ঘরোয়া লিগে মোহামেডানের হয়ে খেলছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানেও ব্যর্থতা।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আট ম্যাচে ব্যাট হাতে মাত্র ৯০ রানের সঙ্গে নিয়েছেন ৮ উইকেট। পারফরম্যান্স নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন আবাহনীর বিপক্ষের ম্যাচে লংকাকাণ্ড বাধিয়ে দেন সাকিব।
স্টাম্পে লাথি মেরে বিতর্কের জন্ম দেন তিনি। সে জন্য তিন ম্যাচ নিষিদ্ধসহ জরিমানা গুনেছেন পাঁচ লাখ টাকা। হারিয়েছেন মোহামেডানের নেতৃত্ব। অবশেষে ডিপিএলের মাঝপথেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি।
এত গেল সাকিবের মাঠের মন্দাবস্থা। একই অবস্থা বিরাজ করছে তার ব্যবসা ক্ষেত্রেও। অর্থলগ্নী করা অনেক প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। সাকিব সেসব প্রতিষ্ঠানের খোঁজও নিচ্ছেন না নিয়মিত।
এর জন্য অবশ্য করোনা অনেকাংশে দায়ী।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলে গড়ে ওঠা সাকিবের অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ রয়েছে। খামারটির সাইনবোর্ডও উধাও হয়ে গেছে। প্রায় দুই বছর ধরে এখান থেকে কোনো পণ্য রফতানি করা হচ্ছে না।
২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে ১৪ একর জমির ওপর কাঁকড়া ও কুঁচের খামার গড়ে তুলেছিলেন সাকিব আল হাসান।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল সম্প্রতি এক গণমাধ্যমকে বলেন, স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে খামারটি গড়ে তোলা হয়েছিল। কিন্তু কৃষকদের প্রতিশ্রুত জমির ভাড়া পরিশোধ করা হয়নি। পাশাপাশি খামারটিতে কর্মরত শ্রমিকদের বেতনভাতা বকেয়া পড়ায় গত বছর শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছিলেন। তার পর থেকে এখন পর্যন্ত সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড বন্ধ রয়েছে। বর্তমানে খামারটির সাইনবোর্ডও নেই।
গত বছর করোনাকালীন খবরের শিরোনামে এসেছিল সাকিবের এ খামার।
বেতন বকেয়া আদায়ের দাবিতে খামারের শ্রমিকরা আন্দোলন করলে গণমাধ্যমে এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হয়।
অভিযোগ উঠেছে— বকেয়াসহ ১৯ লাখ ৫৪ হাজার টাকা বেতন ১৫০ জন শ্রমিক পাওনা ছিলেন, যা সাকিব পরিশোধ করেননি নির্দিষ্ট সময়ে। ফার্মের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন।
সাকিবের খামারের শ্রমিকদের দুর্দশার করুণ চিত্র গণমাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন সাকিব। শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এর পর ২০২০ সালের ২২ এপ্রিলে শ্রমিকদের সব পাওনা মিটিয়ে দেন সাকিব।
এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন টাইগার অলরাউন্ডার। তাতে সঠিকভাবে নিউজ না করায় গণমাধ্যমের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি।
এর আগে সাকিবের এই কাঁকড়া খামারের উদ্যোগ নিয়ে গণমাধ্যমগুলোতে ইতিবাচক সংবাদ প্রকাশ হয়েছিল।
সেসব প্রতিবেদনে লেখা হয়েছিল— সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পোড়াকটলা দাতনেখালী এলাকায় ৫০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে সাকিবের কাঁকড়া খামারটি।
শুধু এই কাঁকড়ার খামার নয়, পাশাপাশি সাতক্ষীরায় ৩০ বিঘা জমির ওপর একটি চিংড়ি ঘের গড়ে তুলছেন সাকিব আল হাসান।
সেই সময় সাকিব অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী ইমদাদুল হক ও স্থানীয়রা জানিয়েছিলেন, সাকিব আল হাসানের 'সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড' প্রজেক্টটি ওই এলাকার ১৫০ জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
কিন্তু চার বছর পর সেই সাকিবের প্রকল্প কার্যত বন্ধই রয়েছে।
এসব বিষয়ে গণমাধ্যমের কোনো প্রশ্নের জবাব দিতে এ মুহূর্তে রাজি নন সাকিব।
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
- নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জেন-জি ভোট
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- দেড় বছরে প্রতিশ্রুতি পূরণ হয়নি: ইউনূসের ঘোষণার পরও জনসমক্ষে আসেনি
- নির্বাচনের ৩ দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
