শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৭

শাল্লায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত !

শাল্লা প্রতিনিধি-

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র- শান্তি শৃংখলা সর্বত্র’ প্রতিপাদ্যকে
সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা থানার আয়োজনে ও শাল্লা থানা কমিউনিটি
পুলিশিং ফোরামের সহযোগিতায় সমাজের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এক
বর্ণাঢ্য সাজে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।
শনিবার ২৯ অক্টোবর সকাল ১০টায় ব্যান্ড সংযোগে এক বিশাল আনন্দ র‌্যালী
শাল্লা থানা থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
থানা ভবনের সভাস্থলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা থানার চৌকুশ পুলিশ অফিসার এসআই মোহাম্মদ আবুল কাশেমের পরিচালনায় ও
অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ
অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, উপজেলা ভাইস
চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী
দাস, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস
সাত্তার মিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ সমাজে শান্তি শৃংখলা রক্ষার্থে কমিউনিটি
পুলিশের দায়-দায়িত্ব, কার্যক্রম এবং পুলিশ ও জনগণের মধ্যে ভাতৃত্ববোধ
সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি শাল্লা থানায় কমিউনিটি
পুলিশের সাফল্য নিয়েও আলোচনা করেন।
এছাড়া উক্ত আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের গণপ্রতিনিধি, এলাকার
গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও সমাজের নানা
শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন এবং উপস্থিত জনতাও তাদের নিজ নিজ অভিমত
ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর