শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬
২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে ডাকসুর সদস্যদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। ওই সময় ডাকসু প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খানসহ কয়েকজন। তাদের সাথে ছাত্রশিবির সংশ্লিষ্টদের দেখা গেলেও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, ফাতেমা তাসনিম জুমা ও হেমা চাকমাসহ অন্য সদস্যদের সেখানে রাখা হয়নি। এ বিষয়ে ভুক্তভোগী সদস্যরা জানান, তারা বিষয়টি জানতে পেরেছেন গণমাধ্যমে প্রচারিত লাইভ সম্প্রচারের মাধ্যমে, যা অত্যন্ত লজ্জাজনক।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন। তিনি জানান, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার বিষয়ে জানতে চেয়ে দুইবার প্রশ্ন করার পর তাকে জানানো হয়েছিল যে, কেবল রাষ্ট্রীয় প্রটোকলে সিনেট সদস্যরা সেখানে যাবেন এবং এটি একটি ‘সিলেক্টিভ’ প্রক্রিয়া। কিন্তু পরবর্তীতে দেখা যায়, নির্দিষ্ট একটি দলের কর্মীদের সেখানে প্রবেশের সুযোগ থাকলেও ডাকসুর অনেক গুরুত্বপূর্ণ সম্পাদকের কোনো খবরই রাখা হয়নি।
জুমা অভিযোগ করেন, প্রভাতফেরি বা পুষ্পস্তবক অর্পণের মতো বিষয়গুলোর গুরুত্বপূর্ণ তথ্য কেবল শীর্ষ তিন নেতৃত্ব—ভিপি, জিএস ও এজিএস নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেন। তারা কোনো সাধারণ নোটিশ বা গ্রুপে কোনো আলোচনার প্রয়োজন মনে করেন না। জুমা বলেন, "যদি ডাকসুর নাম ব্যবহার না করে কেবল 'সিনেট সদস্যবৃন্দ' ব্যানারে যেতেন, তবে অন্তত অন্য সম্পাদকদের প্রশ্নবিদ্ধ হতে হতো না।"
সদস্যদের মতে, ডাকসু শিক্ষার্থীদের আমানত। সম্পাদক হিসেবে সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের জবাবদিহিতার দায় রয়েছে। কিন্তু শীর্ষ নেতৃত্বের জটিলতার কারণে এই দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছে। সদস্যদের মতে, এমন পরিস্থিতি আলোচনার মাধ্যমেই এড়ানো সম্ভব ছিল। কিন্তু গ্রুপে আলোচনার প্রস্তাব দিলেও শীর্ষ নেতৃত্ব থেকে কোনো সদুত্তর পাওয়া যায় না।
শহীদ মিনারে উপস্থিতি নিয়ে এই বিতর্ক সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। ডাকসুর ব্যানারে কেবল একটি ছাত্রসংগঠনের প্রভাব বিস্তার এবং নির্বাচিত অন্য প্রতিনিধিদের কোণঠাসা করে রাখার এই প্রবণতাকে অনেকেই ভালো চোখে দেখছেন না। দায়িত্বশীলরা মনে করছেন, ডাকসুর মতো একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্মে এমন বিভেদ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- জবি ভিসির সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা
- জবির বাসে করে ঈদে বাড়ি ফিরবে শিক্ষার্থীরাঃ উপাচার্য
- ঢাবি ক ও চ ইউনিট পাস ১৩.০৫ ও ২.৫০ শতাংশ
- এবারও আতিথিয়তায় ভাসবে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
- বাহিরের খাতা কিনে পরীক্ষা দিচ্ছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
- কবি নজরুল সরকারি কলেজে বিআরটিসি বাস উদ্বোধন
- নিয়োগে বাধা নেই ভিকারুননিসার নতুন অধ্যক্ষ ফওজিয়ার
- বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- যেভাবে মার্কশীটসহ এইচএসসি`র ফল জানবেন
- জবিতে র্যাগিং বিড়ম্বনায় ইতিহাস বিভাগের পাঠদান স্থগিত
- সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী
- প্রাথমিক বিদ্যালয়ে দেহ ব্যবসা!
- জবিতে স্বশরীরে ক্লাস নিতে অনিচ্ছুক শিক্ষকেরা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি মিছিল
- বিশ্বসেরা ২১ জন গবেষকের তালিকায় জবি শিক্ষক
