শহরে বিনোদনের জন্য প্রস্তুত হচ্ছে কালেক্টরেট শিশুপার্ক
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে জেলাশহরের কোমলমতি শিশুরা স্কুলের ভারী ভ্যাগ টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ছে। তারা খেলাধুলা কিংবা
বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। পাড়া-মহল্লায় খেলার মাঠ না থাকায় তারা ইচ্ছে থাকলেও খেলবার সুযোগ পাচ্ছে না। অন্যদিকে শিশুদের জন্য শহরের কোলাহল চিরে নির্মল বিনোদনের জন্য কোনো পার্ক না থাকায় তাদের মানসিক বিকাশ বাধগ্রস্থ হচ্ছে। বিশেষ করে একটি মানসম্মত শিশুপার্কের চাহিদা থাকলেও তা না থাকায় সে সুযোগ থেকেও তারা বঞ্চিত হয়ে আসছে। তবে আশার কথা শিশুপার্ক না থাকার এই খরা কাটিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ‘কালেক্টরেট শিশুপার্ক’টি চালুর উদ্যোগ গ্রহণ করায় সেই খরা কাটিয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জানা যায়, কালেক্টরেট ইংলিশ মিডিয়াম স্কুল ও গ্রিনভিউ স্কুল সংলগ্ন জেলা প্রশাসনের কর্তৃত্বাধীন ক্যালেক্টরেট শিশুপার্কটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অবশেষে সেই শিশুপার্কটি পূর্ণাঙ্গ শিশুপার্ক হিসেবে চালু হতে যাচ্ছে। আর এ শিশুপার্কটি উদ্বোধন হয়ে গেলে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিশুরাসহ সকল শ্রেণি-পেশার মানুষজন এখানে ছুটির দিনসহ অবসর সময়ে ঘুরতে পারবেন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নির্দেশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এ পার্কটির নতুন আঙ্গিকে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। পার্কের
মধ্যবর্তী স্থানে একটি সুন্দর বড় ঝরনা, একদিকের প্রবেশ মুখে স্টাচু অব লির্বার্টি, গরিলা, ড্রাগন, ডায়নোসর, বড় হাতি, ছোট হাতি, আমের প্রতিকৃতি এবং অন্যদিকের প্রবেশ মুখে বিভিন্ন ধরনের পাখি, এছাড়াও বিভিন্ন জায়গায় বাঘ, জিরাপ, ঘোড়া, হরিণ, প¶িরাজ, ক্যাঙ্গারু, মটু-পাতলু, মিকি,
খরগোস, ময়ূর, হাঁস, দোয়েল, কবুতরসহ আরো অংসখ্য প্রাণির প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রাইড। পার্ক ঘুরে ক্লান্ত মনকে জুড়িয়ে নিতে বসবার আসনগুলোও করা হয়েছে দৃষ্টিনন্দনভাবে। এই পার্কটি চালুর পর শিশুরা এখানে এসে সেইসব প্রাণিদের সম্পর্কে জানতে পারবে, তাদের মানসিক বিকাশও ঘটবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্কের যে কোনো একদিকে একটি ক্যান্টিন ও দোকান করা হবে। যাতে বিনোদনপ্রেমীরা
পার্কে ঘুরতে এসে হালকা খাবারও খেতে পারে। শিগগিরই এটি উদ্বোধন করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে স্কুল, কলেজ, মার্কেট, জেলা প্রশাসকের কার্যালয়, কোর্টচত্বর, স্টেডিয়াম থাকলেও এখানে শিশুদের মানসিক বিকাশে তেমন কোনো পার্ক না
থাকায় একদম শহর থেকে বাইরে বিভিন্ন স্থানে মানুষজন শিশু ও পরিবার পরিজন নিয়ে ঘুরতে যায়। শিশুদের বড় হওয়ার পাশাপাশি তাদের মানসিক পরিপক্বতার জন্য দরকার বাইরের পৃথিবীর আলো- বাতাস, এক টুকরো খোলা মাঠ। শিশু যদি আনন্দ নিয়ে কোনো কিছু শিখতে পারে তাহলে তা আর সারাজীবনেও ভোলে না। এসব বিষয় মাথায় রেখে জেলা প্রশাসন পার্কটি নবরূপে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন পার্কটির চলমান কাজ পরিদর্শন করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের
উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, এনডিসি তৌফিক আজিজ, সহকারী কমিশনার মিঠুন মৈত্র, আমিনুল ইসলাম। ক্যালেক্টরেট শিশু পার্কের বিষয়ে জেলা প্রশাসক এ কে এম গালিভ
খাঁন বলেন, জেলা প্রশাসনের ১ একর ৭০ শতক জায়গা নিয়ে এ পার্ক। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেখানে কেউ যাতাযাত করত না। এছাড়াও এ অঞ্চলের শিশুদের জন্য ভালো কোনো পার্ক না থাকায় আমরা এ ক্যালেক্টরেট পার্কটি শিশুদের উপযোগী করার সিদ্ধান্ত নিই। আমরা সুস্থ মানুষের জন্য ওয়ার্কওয়ে, শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, খেলনা দিয়ে সাজানোর চেষ্টা করছি। আশপাশের বিভিন্ন স্কুলের শিশু শি¶ার্থীরা এখানে ঘুরতে আসবে। আমরা চাই, পার্কটি জেলার মানুষের বিকেলবেলার সুস্থ বিনোদন পার্ক হোক। পার্কের সার্বিক দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্যারের পরিকল্পনায় জেলাপর্যায়ে শিশুদের সুস্থ বিনোদনের জন্য বিভিন্ন প্রাণীর ম্যুরাল ও খেলাধুলার রাইড স্থাপন, বিভিন্ন ডিজাইনের বসার জায়গা নির্মাণ, পার্কিং টাইলস দিয়ে ওয়াকওয়ে নির্মাণ
করছি। এসব কাজের মাধ্যমে কালেক্টরেট শিশুপার্কটির সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই শিশুপার্কটি পরিবর্ধিত ও পুনর্বিন্যাসকৃত অবস্থায় চালু হতে যাচ্ছে। আশা করা হচ্ছে, শিশুপার্কটি এই এলাকার শিশুসহ বিভিন্ন বয়সী জনসাধারণের কাছে অবসর সময়ের অন্যতম আকর্ষণীয় নির্মল বিনোদন কেন্দ্রে পরিণত হবে এবং শিশুদের মানসিক বিকাশে পার্কটির অন্যতম ভূমিকা থাকবে।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
