লেবাননে ভবন ধসে নিহত ৯
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬
সিভিল ডিফেন্সের দলগুলোর সঙ্গে লেবানিজ রেড ক্রিসেন্ট ও বিভিন্ন জরুরি ও ত্রাণ সংস্থার কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। ছবি: সংগৃহীত
লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে দুটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর আল জাজিরার। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লেবাননের গণমাধ্যমকে সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানান, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তবে জীবিত উদ্ধার করা ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ভবনটি দুটি ব্লকে বিভক্ত ছিল, প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ভবন ধসের সময় ভেতরে অন্তত ২২ জন মানুষ ছিলেন।
ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। সিভিল ডিফেন্সের দলগুলোর সঙ্গে লেবানিজ রেড ক্রিসেন্ট ও বিভিন্ন জরুরি ও ত্রাণ সংস্থার কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। এলাকার বাসিন্দারাও উদ্ধার কাজে এগিয়ে এসেছেন। তারা ধ্বংসস্তূপ সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌঁছাতে ভবনে ফাঁক তৈরি করতে সহায়তা করছেন। ত্রিপোলির মেয়র আবদেল হামিদ কারিমেহ সাংবাদিকদের বলেন, অনিরাপদ ভবনের কারণে ত্রিপোলিকে ‘দুর্যোগ কবলিত শহর’ ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন, ‘বহু বছরের অবহেলার কারণে ত্রিপোলির হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতি ত্রিপোলি পৌরসভার সামর্থ্যের বাইরে।’
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ধসে পড়া ভবনের আশপাশের আবাসিক ভবনগুলোও ঝুঁকিপূর্ণ মনে করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ কাজে ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেস এবং ত্রিপোলি পৌর পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন। এনএনএর খবরে বলা হয়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সব জরুরি সেবাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আশপাশের ভবনের বাসিন্দাদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও নিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক বিবৃতিতে জানান, যেসব ভবন খালি করতে হবে, সেখানকার সব বাসিন্দাকে বাসাভাড়া সহায়তা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, ‘বহু বছরের জমে থাকা অবহেলার ফল হিসেবে এই ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। নিহতদের জীবনের প্রতি সম্মান জানিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাকে যেন সস্তা ও স্বল্পদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয় সেজন্য আমি ত্রিপোলি ও অন্যান্য এলাকার রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাই।’ ন্যায়বিচারমন্ত্রী আদেল নাসসার উত্তরাঞ্চলের পাবলিক প্রসিকিউটরকে এ ঘটনায় তাৎক্ষণিক তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এনএনএ। ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনা লেবাননে দীর্ঘদিনের অবকাঠামোগত অবহেলা ও অনিরাপদ ভবন নির্মাণের বিষয়টিকে আবারও সামনে এনেছে। ত্রিপোলির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের দুর্ঘটনা আরও বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
- নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জেন-জি ভোট
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- দেড় বছরে প্রতিশ্রুতি পূরণ হয়নি: ইউনূসের ঘোষণার পরও জনসমক্ষে আসেনি
- নির্বাচনের ৩ দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
