শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৬

লাকসামে কমিউনিটি পুলিশিং ডে`তে র‌্যালি ও আলোচনা সভা

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২  

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে লাকসামে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) লাকসাম থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় থানা  প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং সহ-সভাপতি গোলাম রব্বানী মজুমদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইমাম হোসেন প্রমুখ। 
উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশিং কমিটিকে পূনর্গঠনের মাধ্যমে সামাজিক শৃংখলার পাশাপাশি মদ-জুয়া, ইভটিজিং-বাল্যবিবাহ, হানাহানি-মারামারিসহ অপরাধ প্রবণতা হ্রাসের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর