শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শনিবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন এ তথ্য দেন।

তিনি জানান, আসামিদের কাছ থেকে ২৮ হাজার ৭২৮ ইয়াবা, ১৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২১১ গ্রাম হেরোইন ও ২১১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।  

এই বিভাগের আরো খবর