রাজধানীতে দিনের শুরুতেই গাড়ির চাপ, রয়েছে যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তৃতীয় দফায় ফের শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি। এ দফার প্রথম দিনেই অবরোধের প্রভাব পড়েনি রাজধানীর সড়কে।
বুধবার (৮ নভেম্বর) দিনের শুরুতেই রাজধানীর বিভিন্ন সড়কে ছিল গাড়ির চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরো বাড়তে থাকে। একইসঙ্গে কোথাও কোথাও যানজটও দেখা গেছে।
রাজধানীর মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই চলাচল করছে গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, স্টাফবাস, মোটরসাইকেল ও সিএনজি। একইসঙ্গে গাড়ির চাপ বেশি থাকায় তৈরি হচ্ছে যানজটও। মোড়গুলোতে দিতে হচ্ছে সিগন্যাল। সকাল থেকেই স্বাভাবিক সময়ের মতোই দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক বিভাগের সদস্যদের।

এছাড়া দেখা গেছে, ধানমন্ডি থেকে নিউমার্কেট অভিমুখ আসা প্রতিটি বাসই যাত্রীতে পরিপূর্ণ। অবরোধের শুরুর দিকে যেমন ফাঁকা সড়ক ও গণপরিবহন স্বল্পতা ছিল আজ তা নেই। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে চারসড়কের গাড়ির ক্রসিং এর জন্য একটু পর পর দিতে হচ্ছে সিগন্যাল। যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না গাড়ির জন্য।
এদিকে অবরোধ ঘিরে নাশকতা ঠেকাতে সড়কে টহল দিতে দেখা গেছে নিউমার্কেট ও ধানমন্ডি মডেল থানা পুলিশ সদস্যদের। এছাড়াও সকাল থেকেই মার্কেট ও শপিং সেন্টার অধ্যুষিত জনবহুল এই এলাকায় দোকানি ও ব্যবসায়ীদেরও নিজেদের প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।
সায়েন্স ল্যাবরেটরি বাসস্ট্যান্ডে জাহিদ হাসান নামে চাকরিজীবী বলেন, গত অবরোধের দিন এবং আজকে প্রায় স্বাভাবিক বাস চলাচল করছে। শুরুর দিকে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম ছিল। তখন ভোগান্তি পোহাতে হয়েছে। তবে বাসে হুটহাট আগুন লাগিয়ে দেওয়ায় মানুষের মনে একটা আতঙ্ক তো রয়েছেই।

গত কয়েকদিন ধরে সড়কে যানজট কম থাকায় খুব দ্রুতই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে উল্লেখ করে অন্তর হাওলাদার নামের আরেক যাত্রী বলেন, নিউমার্কেটে আমার দোকান রয়েছে। প্রতিদিনই মিরপুরের বাসা থেকে এখানে আসি। এমনিতে একঘণ্টা বা কখনো কখনো এরও বেশি সময় লাগে। কিন্তু গত কয়েকদিন ধরে এত সময় লাগছেনা। আজ মাত্র ৩০ মিনিটে এখানে চলে এসেছি।
ফাঁকা গাবতলী, দু-একজন যাত্রী এলেও ছাড়ছে না বাস
‘অবরোধে অফিসতো বন্ধ না’
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, সকাল থেকেই আমাদের পেট্রোল টিম টহল অব্যাহত রেখেছে। একাধিক গাড়িতে টহল দেওয়া হচ্ছে। আওতাধীন এলাকায় এখন পর্যন্ত অবরোধের সমর্থনে কোনো ধরনের কার্যক্রমের খবর আমরা পাইনি। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। সার্বক্ষণিক নজর রাখছি।
প্রসঙ্গত, গত মাসের ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। এরপর গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফের আজ (রোববার) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। সেটি শেষ হওয়ার পর এখন আবার তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হলো।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
