মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬  

অর্থ-বাণিজ্য রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি। ছবি: সংগ্রহীত

অর্থ-বাণিজ্য রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি। ছবি: সংগ্রহীত

 

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

“রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলোর লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। আর অফিস সময়সূচি থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।”

 

এতে আরও বলা হয়, রমজান মাসে দেশের সব তপশিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং জোহরের নামাজের জন্য দুপুর সোয়া দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

“তবে এই বিরতির সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।”

 

বর্তমানে ব্যাংকগুলোর সাধারণ লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময়সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাস শেষে ব্যাংকগুলোর অফিস ও লেনদেন সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

এই বিভাগের আরো খবর