শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

মেহেরপুরে  অর্গানিক এন্ড ন্যাচারাল এগ্রি ইনপুট প্রােডাকশন সেন্টার

লিটন মাহমুদ

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

মেহেরপুরের  গাংনীতে টেকসই তুলা উনয়ন প্রকল্পের আওতায় অর্গানিক এন্ড ন্যাচারাল ইগ্রি ইনপুট প্রােডাকশন সেন্টারের শুভ উদ্বােধন অনুষ্ঠিত হয়েছে।  গাংনী উপজেলার তুলা চাষীদের উদ্বুদ্ধকরণের  লক্ষ্যে গাংনী উপজেলার দীঘল কান্দি  গ্রামে ন্যাচারাল এগ্রি ইনপুট প্রােডাকশন সেন্টারের  শুভ উদ্বােধন করা হয়েছে। 
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় দীঘলকান্দি  বাজার মোড়ে  রিজেনারেটিভ এগ্রিকালচার এর আয়োজনে ও টিএমএসএস বাস্তবায়নে  কটন কানেক্ট এর অর্থায়নে এবং প্রাইমার্ক ব্রান্ড এর সহযোগিতায় সেন্টারের  উদ্বােধন করা হয়।
টিএম্এসএস এর প্রজেক্ট সিনিয়র কো-অর্ডিনেটর  নাজমুল হকের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্তিত ছিলেন, কটন কানেক্ট এর সিনিয়ার এগ্রােনমিক এ্যাডভাইজার  ড. ফরিদ উদ্দীন।  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন, চুয়াডাঙ্গা জোনের প্রধান তুলা উনয়ন কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, কটন কানেক্টের  অপারেশন ম্যানেজার সোহাগ মোল্লা, কটন কানেক্টের প্রােগ্রাম অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ।

ফিল্ড এক্সিকিউটিভ নাজমুল হুসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত  ছিলেন, টিএমএসএস ’র এগ্রােনমিষ্ট  মামুনুর রশীদ,  ইউনিট  অফিসার  জাকারিয়া ইকবাল ,ইনপুট সপ মালিক মানিক মিয়া , এছাড়াও উপস্থিত ছিলেন, গাংনী অঞ্চলের  কটন কানেক্টের  ফিল্ড এক্সিকিউটিভ মইনুল ইসলাম কাজল, আল আমিন রাকিব, সোহানুর রহমান, রাজন, আব্দুল হাকিম প্রমুখ।
তুলা চাষীদর জীবনমান উন্নয়নের পাশাপাশি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ  বান্ধব জৈব বালাইনাশক ব্যবহার করে পরিবেশ রক্ষা এবং চাষীদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে ফসল উৎপাদন করতে প্রােডাকশন সেন্টার চালু করা হয়েছে জৈব বালাইনাশক সহজ লভ্য করতে এবং চাষীদের  হাতের  নাগালে  পেতে এই উদ্যােগ গ্রহণ করে কটন কানেক্ট-প্রাইমার্ক কাজ করে যাচ্ছে।
আগামী প্রজন্মকে কেমিক্যাল মিশ্রিত রাসায়নিক সার ও কীটনাশক থেকে  রক্ষা করতে কটন কানেক্ট -প্রাইমার্ক এই উদ্যােগ গ্রহন করেছে। জমির উর্বরতা বদ্ধির লক্ষ্যে  রাসায়নিক সার প্রয়োগ কমিয়ে জৈব সার ব্যবহার ও চাষীদের উদ্বুদ্ধ করা হয়েছে\ অন্যান্য ফসলের তুলনায় তুলাচাষ লাভজনক  বলে পরামর্শ দেয়া হয়েছে।সরকারীভাবে  মূল্য বদ্ধি  করায় চাষীরা তুলা চাষের  দিকে ঝুঁকে পড়েছে।উৎপাদন খরচ বাদ দিয়ে  কষকরা লাভের মুখ  দেখছে। অনুষ্ঠানে  শতাধিক তুলা চাষী অংশ নেয়।

এই বিভাগের আরো খবর