শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৭

মাদারীপুরে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৩৪৬ জন এ রোগে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ওই রোগীরা চিকিৎসা নিচ্ছেন। মোট আক্রান্তের অর্ধেকের বেশি রাজৈর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, বর্ষা শেষ হলেও মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাদ যাচ্ছে না শিশু, কিশোর কিংবা বৃদ্ধ। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ১৫-২০ জন। এর অর্ধেকের বেশিই রাজৈর উপজেলার বাসিন্দা। 
চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৩৪৬ জন এই রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩২২ জন। মোট আক্রান্তের মধ্যে রাজৈর উপজেলায় রোগীর সংখ্যা ১৭৩ জন। এদিকে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবাই সচেতন না হলে এই পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।

মাদারীপুরের মেডিকেল অফিসার সালমান চৌধুরী জানান, রোগীর চাপ সামলাতে নাজেহাল অবস্থা চিকিৎসক ও নার্সদের। এমতাবস্থায় এডিশ মশার বংশবৃদ্ধি রোধে বাড়ির আঙিনা ও বাসার ছাদে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। বর্তমানে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির রোগীর সংখ্যা ২৪ জন। যার মধ্যে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি রয়েছেন ১২ রোগী।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সালমান চৌধুরী বলেন, মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ জন। এছাড়া  হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪ রোগী
 

এই বিভাগের আরো খবর