শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬০

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৫ হাজার ৭২২ পিস ইয়াবা, ১৭.২ গ্রাম হেরোইন, ৩ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেনসিডিল ও  ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর