মসিকের ২০২১-২০২২ অর্থবছরে ৩২১.৪৩ কোটি টাকার বাজেট অনুমোদন
সেকান্দর আলী (ময়মনসিংহ ব্যুরোচীফ)
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২১-২০২২ অর্থবছরে ৩২১.৪৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে, যার মোট রাজস্ব বাজেট ৭৫.২০ কোটি টাকা এবং মোট উন্নয়ন বাজেট ২৪৬.২৩ কোটি টাকা । একই সঙ্গে ২০২০-২০২১ অর্থবছরের ৪৯৪.৮৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১৮৪.৫২ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
রবিবার ২৬/০৯/২১ ইং বেলা ০১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় এ অনুমোদন করা হয়।
২০২১-২০২২ সালের বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ১৯ কোটি ৫৪ লক্ষ টাকা, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজকল্যাণ খাতে ৩ কোটি ০১ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ২ কোটি ২৫ লক্ষ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১০ কোটি ৯৫ লক্ষ টাকা, উন্নয়ন খাতে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা, পরিবহন খাতে ৬ কোটি ৪৮ লক্ষ টাকা, নগর পরিকল্পনা খাতে ০২ কোটি টাকা এবং বিবিধ খাতে ০৭ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়।
সভার সভাপতি মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, অর্জনযোগ্য একটি বাজেট প্রণয়নের চেষ্টা করেছি। নির্বাচিত পরিষদ প্রায় আড়াই বছর অতিবাহিত করলেও করোনার কারনে আমাদের অনেক কার্যক্রম বিলম্বিত হয়েছে। তবে ইতোমধ্যে আমরা করের বিন্যাস, আদায় পদ্ধতি ইত্যাদি অনেকটাই নির্ধারিত করতে পেরেছি। বাজেট লক্ষমাত্রা অর্জনে আমরা নিজেদের আরও সুদৃঢ় করতে পারবো।
তিনি আরও বলেন, করোনায় নাগরিকদের সুবিধার্তে আমরা ৪০ ভাগ হোল্ডিং কর মওকুফ করেছি। করোনার কারনে অনেকেই খুব ভালো অবস্থায় নেই। এই সময়ে তাদের পাশে আমাদের থাকতে হবে। আমাদের প্রাথমিক দায়িত্ব নাগরিকদের ভালো রাখা।
নাগরিকসেবা উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন, নাগরিকসেবার বৃদ্ধিতে দুটি অঞ্চলের কার্যালয় ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে কর্মের মাধ্যমে মানুষের সেবাকে নিশ্চিত করতে হবে। নতুন সিটি কর্পোরেশন হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে সর্বোচ্চ সেবা দিয়ে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।
সভায় সঞ্চালন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সভায় অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন সহ অন্যান্য প্যানেল মেয়রবৃন্দ, অন্যান্য কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাজেট সভার পূর্বে বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে প্যানেল মেয়র, কাউন্সিলর ও বিভাগ-শাখা প্রধানগনের উপস্থিতিতে ১৪ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়।
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
