বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

ভাস্কর্য ভাংচুর: ঝালকাঠিতে জেলা প্রশাসন ও বিচার বিভাগের প্রতিবাদ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ করেছে ঝালকাঠি জেলা প্রশাসন ও বিচার বিভাগ। সনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে বিচার বিভাগের জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এর নেতৃত্বে পৃথক ব্যানারে বিচারকবৃন্দ ও কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত হন। একই সাথে জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে পৃথক ভাবে প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতিবাদ মানববন্ধনে অংশ নেন। সম্মিলিত এই বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বক্তারা বলেন,  বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই আমাদের স্বাধীনতার চেতনা ও স্বাধীন বাংলাদেশ। তাই তার ভাস্কর্য ভাঙ্গা মানেই এ দেশের স্বাধীনতার উপর আঘাত করে অবদান অস্বিকার করা। তার নেতৃত্বেই এদেশের স্বাধীনতার সূর্য্য উদিত হয়ে ছিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি। কর্মসূচি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আরিফুল ইসলাম। 
 

এই বিভাগের আরো খবর