ভারতফেরত যাত্রীদের ইমিগ্রেশনে অভ্যর্থনায় লাখ টাকার খাবার
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৮ জুন ২০২১
বহুকাঙ্ক্ষিত চাহিদা পূরণ হতে চলেছে বাংলাদেশে প্রবেশ করা ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের। যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতফেরত যাত্রীদের জন্য ইমিগ্রেশনে বিনা মূল্যে ফল, পানি ও শুকনা খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৭ জুন) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। দেশে ফেরা ক্লান্ত যাত্রীরা এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন।
মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনে কবলে পড়ে কয়েক হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে আটকে পড়েছিলেন। কিছুদিন যাবৎ ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারের ছাড়পত্র জটিলতাসহ নানা দুর্ভোগের কারণে দুর্বিষহ জীবনযাপন করছিল তাঁরা। এমনকি বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে যাওয়া অনেক পাসপোর্টধারী যাত্রীকে সে দেশে অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে। অন্যের কাছে হাত পেতেও জীবন বাঁচানোর চেষ্টা করেছেন অনেকে। তারপর নানা দুর্ভোগ পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করার পর নতুন দুর্ভোগের মুখে পড়েন তাঁরা। নিজ খরচে কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা তাঁদেরকে নতুন বিপদে ফেলে।
অবশেষে যশোরের জেলা প্রশাসক ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য সরকারি হোম কোয়ারেন্টিনে থাকাদের জন্য ৬ টন চাল ও ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীদের ইমিগ্রেশনের মধ্যে পানি, শুকনো খাবার ও ফল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য এক লাখ টাকা বরাদ্দ দেন। তা ছাড়া সরকারি হোম কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের কাঁচা বাজারের জন্য ধার্যকৃত প্রতিদিনের মাথাপিছু খরচের পরিমাণ ১৭০ থেকে কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করেছেন।
জেলা প্রশাসকের এমন মহৎ উদ্যোগের খবর সরকারি হোম কোয়ারেন্টিনে ছড়িয়ে পড়লে ও আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভেতরে যাত্রীদের অভ্যর্থনা সময় পানি, শুকনো খাবার, ফল পেয়ে যাত্রীরা উৎফুল্ল হয়েছেন। অনেক যাত্রীদের মুখে শোনা গেছে এখন থেকে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন কেন, এক মাস থাকতেও তাদের আর আপত্তি নেই।
ভারত থেকে ফেরা পাসপোর্টযাত্রী ঊষারানী বলেন, শরীরে ক্যান্সার ধরা পড়ার পরে বাংলাদেশে অনেক স্থানে চিকিৎসা করিয়েছি। কিন্তু খুব একটা ভালো ফল পাইনি। সর্বশেষে গরু বিক্রির টাকা ও জমি বন্ধক দিয়ে ভারতে তিন মাস ধরে চিকিৎসা নিয়েছি। লকডাউনের কারণে দেশে ফিরতে পারিনি। এমনকি বাংলাদেশে প্রবেশের সাথে সাথে নিজ খরচে হোটেলে ১৪ দিনে থাকতে হবে। কিন্তু আমাদের কাছে কোন টাকা অবশিষ্ট নেই, যে নিজ খরচে বাংলাদেশে এসে হোটেল ভাড়া দিয়ে, তিন বেলা হোটেলে খেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবো। এক পর্যায়ে ইমিগ্রেশন থেকে আমাদেরকে যশোর পিটিআই ট্রেনিং সেন্টারে কোয়ারেন্টিনে পাঠান। সেখানে সরকারিভাবে থাকা ও খাবারের জন্য চাল দেয়া হচ্ছে। এটা আমাদের মত মানুষের জন্য খুবই সহায়ক হয়েছে। তা না হলে আমরা ও আমাদের মত চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসা পাসপোর্টযাত্রীরা হতাশায় আরো মারা যেত বলে তিনি জানান।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ সায়েমুজ্জামান বলেন, কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের দুর্বিষহ জীবন যাপনের কথা জানার পরে জেলা প্রশাসক নিজের ফান্ড থেকে পিটিআই ও ঝিকরগাছা লাউজানি গাজীর দরগা কোয়ারেন্টিনে ৬ টন চাল বরাদ্দ দিয়েছেন। তাছাড়া ভারত থেকে দেশে প্রবেশের পর পরই জেলা প্রশাসকের পক্ষ থেকে একলাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব টাকায় একজন যাত্রীর জন্য ৭০ টাকা মূল্যের এক প্যাকেট খাবার দেয়া হচ্ছে। প্যাকেটে থাকছে এক বোতল বিশুদ্ধ খাবার পানি, ফল ও শুকনো খাবার। সোমবার সারাদিন ভারত থেকে ফেরত আসা ৬৮ পাসপোর্টযাত্রীকে এসব বিশুদ্ধ পানি, ফল ও শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের প্রতিদিনের মাথাপিছু খরচের হারও কমানো হয়েছে। যেখানে সরকারি হোম কোয়ারেন্টিনে থাকা একজন পাসপোর্টযাত্রীর নিকট থেকে আগে নেয়া হতো ১৭০ টাকা। সেই হার কমিয়ে করা হয়েছে ১২০ টাকা। এতে যাত্রীদের অনেক অংশই দুর্ভোগ কমেছে। এখন থেকে ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীদের হোম কোয়ারেন্টিনে থাকতে কোন আপত্তি নেই বলে তিনি জানান।
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীদের দুর্বিষহ জীবনযাপনের বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে জানার পর বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হোম কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের খাবারের জন্য ৬ টন চাল দেওয়া হয়েছে। তা ছাড়া ভারত থেকে ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রীরা আসার সঙ্গে সঙ্গেই তাদের বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবারও প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
