ব্যাংক খাতে পরিবারতন্ত্রে লাগাম টানতে নতুন আইন করছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫
ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা পরিবারতন্ত্র ও অস্বচ্ছ নিয়ন্ত্রণ ভাঙতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে, যেখানে পরিবারের সংজ্ঞা আরও বিস্তৃত করা, একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা কমানো এবং পরিচালকদের একটানা পদে থাকার মেয়াদ কমানোর প্রস্তাব রয়েছে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি (সংশোধন) অধ্যাদেশ–২০২৫-এর খসড়া অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, পরিবারের সংজ্ঞা বড় হলে এবং পর্ষদে দীর্ঘমেয়াদি দখলদারিত্ব কমলে ব্যাংক খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে এবং একটি পরিবার কোনো ব্যাংকের ওপর একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখতে পারবে না।
অতীতের অনিয়ম-দুর্নীতির প্রেক্ষাপট
আগের সরকার আমলে এস আলম, বেক্সিমকো, সিকদারসহ বেশ কয়েকটি শিল্পগোষ্ঠী নিজেদের স্বজনদের পর্ষদে বসিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নেয়। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও পুঁজি লোপাট হয়েছে। এমনকি অনেক ব্যাংক এখন আমানতকারীদের টাকা ফেরত দিতেও হিমশিম খাচ্ছে।
পরিবারের সংজ্ঞা বাড়ানো ও পরিচালকের সংখ্যা কমানো
বর্তমানে পরিবার বলতে স্ত্রী–স্বামী, পিতা–মাতা, সন্তান ও ভাইবোনকে বোঝানো হয়। নতুন আইনে ভাবি, ভগ্নিপতি, শ্বশুর–শাশুড়ি, শ্যালক–শ্যালিকা ও নির্ভরশীল অন্যান্য সদস্যকেও যুক্ত করার প্রস্তাব রয়েছে।
একই পরিবার থেকে বর্তমানে তিনজন পরিচালক হতে পারলেও খসড়ায় তা কমিয়ে দুজনে আনার কথা বলা হয়েছে।
বিএবি (ব্যাংক মালিকদের সংগঠন) এই প্রস্তাবের বিরোধিতা করছে এবং পরিবারের সংজ্ঞা সীমিত রাখার দাবি করছে। তবে অর্থনীতিবিদদের মতে, পরিবারতন্ত্র ভাঙতে এসব পরিবর্তন প্রয়োজন।
পরিচালকের মেয়াদ কমছে
বর্তমানে টানা ১২ বছর পরিচালক হিসেবে থাকা যায়। নতুন খসড়ায় তা কমিয়ে ৬ বছর করার কথা বলা হয়েছে। যাতে কোনো ব্যক্তি বা পরিবার দীর্ঘমেয়াদে পর্ষদ দখল করে রাখতে না পারে।
স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ছে
খসড়ায় ১৫ সদস্যের বোর্ডে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা ৫০% রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ২০ সদস্যের বোর্ডে মাত্র ৩ জন স্বতন্ত্র পরিচালক থাকে।
গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন—"সম্ভব হলে পুরো বোর্ডই স্বতন্ত্র পরিচালক হওয়া উচিত ছিল।"
রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর উদ্যোগ
নতুন আইনে বলা হয়েছে, কোনো মন্ত্রী, এমপি বা জনপ্রতিনিধি ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সিইও বা পরিচালকদের নিয়োগেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের বাড়তি ক্ষমতা
খসড়ায় বাংলাদেশ ব্যাংককে অনিয়ম–জড়িত ব্যাংকের পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।
অমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে নতুন ঋণ দেওয়া ও সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগও বন্ধ করে দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।
বিশেষজ্ঞদের মত
বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী মনে করেন—
"পর্ষদে স্বতন্ত্র পরিচালক বাড়ানো, একই পরিবার থেকে কম লোক রাখা ও পরিচালকের মেয়াদ সীমিত করা—এসব উদ্যোগ সুশাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।"
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- ভাবির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি
- টাকার মান কমানো হবে না: অর্থমন্ত্রী
- পেঁয়াজের দাম বাড়ছেই!
- দেশে ছাগল কমে গরুর সংখ্যা বেড়েছে
- বিনা সুদে ১১৯৯ টাকার কিস্তিতে নতুন প্রাইভেট কার !
- তিন কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
- ৫,২৩,১৯০ কোটি টাকার বাজেট
- আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনের
- ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের প্রশিক্ষণ
- গোপন পিন ও এটিএম কার্ড ছাড়াই টাকা মিলবে বুথে
- শিগগিরই পেঁয়াজের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আসবে: শিল্পমন্ত্রী
- আগামী ১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক
- বিটিআরসিকে ২০০ কোটি টাকা দেবে গ্রামীনফোন
- প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
- বিক্রি বেড়েছে ‘মুক্তা’ পানির
