বিপিএল নিলাম থেকে ৯ ক্রিকেটার বাদ – কারা আর কেন?
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫
গত আসরের ফিক্সিং কেলেঙ্কারির জেরে শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিল বিপিএল গভর্নিং কাউন্সিল। আইসিসির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের চূড়ান্ত তদন্তের পর ৯ ক্রিকেটারকে বাদ দিয়েই আজ বিকেলে র্যাডিসন ব্লুতে বসছে দ্বাদশ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
যে ৯ জন এবার নিলামে নেই: এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফুল হক, আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামান, মিজানুর রহমান (দুর্দান্ত রাজশাহী) এবং আরও একজন যার নাম এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি।
প্রথমে তদন্তে নাম উঠেছিল ১১ ক্রিকেটারের। কিন্তু অ্যালেক্স মার্শালের রিপোর্টে ক্লিন চিট পাওয়ায় সোহাগ গাজী ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা শেষ পর্যন্ত নিলাম তালিকায় ঢুকে গেছেন।
সবচেয়ে বড় চাঞ্চল্যের বিষয় – তালিকায় থাকা অন্তত একজন ক্রিকেটার ও একই ফ্র্যাঞ্চাইজির দুই কর্মকর্তা আইসিসির ‘রেড ফ্ল্যাগ’ তালিকায় রয়েছেন। অর্থাৎ গত দুই বিপিএলেই তাদের গতিবিধি সন্দেহজনক বলে চিহ্নিত হয়েছে।
তদন্ত কমিটির (চেয়ারম্যান সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দার) রিপোর্টে মোট ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে – যার মধ্যে আছেন ৬-৭ জন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা, একজন কোচ, একজন মিডিয়া ম্যানেজার এবং বিসিবির দুর্নীতি দমন ইউনিটের এক কর্মকর্তাও।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সাফ জানিয়ে দিয়েছেন, “রেড ফ্ল্যাগড কাউকে মাঠে, ঢুকতে দেওয়া হবে না, ড্রেসিংরুমেও না, বাসে-হোটেলে তো দূরের কথা।”
বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের শেষ নেই। এনামুল হক বিজয় বলেছেন, “দোষী প্রমাণ না করেই শাস্তি দেওয়া হচ্ছে। এটা হাস্যকর।” শফিউল ইসলামের প্রশ্ন, “প্রমাণ দেখাক, তারপর শাস্তি দিক।” সানজামুল ইসলাম বললেন, “দোষীও না, নির্দোষও না – এটা কোন ধরনের নিয়ম?”
বিসিবি জানিয়েছে, এই ৯ জন অন্য সব ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারবেন, কিন্তু বিপিএল থেকে এবারের মতো বাদ। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগেই বলে দেওয়া হয়েছে – সন্দেহভাজন কাউকে দলে রাখা যাবে না।
আজ বিকেলে যখন নিলাম শুরু হবে, তখন এই ৯ জনের অনুপস্থিতি সবচেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে থাকবে।
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
