বরুড়ায় এমপি গ্রুপ ও চেয়ারম্যান গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধন
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশিত: ২১ জুন ২০২১
কুমিল্লার বরুড়ায় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের সমর্থক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামের সমর্থকরা পাল্টাপাল্টি মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নুরুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীদেরকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঝলম বাজারে চেয়ারম্যান মইনুল সমর্থকরা মানববন্ধন করেন। একই দিন বিকেলে ঝলম বাজারে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও হামলার অভিযোগ এনে পাল্টা মানববন্ধন করেন এমপি নজরুলের সমর্থকরা।
মানববন্ধনে চেয়ারম্যান মইনুল সমর্থকরা জানান, ‘গত ১৭ জুন বিকেলে ঝলম মধ্যবাজার এলাকায় দলবল নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে কানাইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ছামিরুল ইসলাম ও খোকা মিয়ার ছেলে শাখাওয়াত হোসেন শাখা। এসময় ইউপি চেয়ারম্যানকে বাঁচাতে এসে হামলাকারীদের অস্ত্রের আঘাতে ছাত্রলীগ নেতা মোঃ নাঈম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় কানাইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ছামিরুল ইসলাম, একই গ্রামের খোকা মিয়া, খোকা মিয়ার ছেলে শাখাওয়াত হোসেন, আমির হোসেনের ছেলে ফয়সাল, আলী হোসেনের ছেলে সুজন ও নোয়াদ্দা গ্রামের মধু মিয়ার ছেলে আহসানকে অভিযুক্ত করে আহত নাইমের মা খুকি বেগম বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা করে আসছে। প্রতিবারই ইউপি চেয়ারম্যানের প্রতিবন্ধকতার ফলে তারা যাবতীয় অন্যায়-অনিয়ম বিস্তারে ব্যর্থ হয়। বিধায় অনেকদিন আগে থেকেই তারা চেয়ারম্যানকে টার্গেট করে আসছিলো। এর আগেও তারা চেয়ারম্যানকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে অতর্কিত হামলা করেছিলো। প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে তারা অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে এলাকায় মাদক-সন্ত্রাসের অবাধ বিচরণ ঘটাতে চায়। এমনকি অভিযুক্ত শাখাওয়াত হোসেন শাখা অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হওয়া স্বত্তেও সে নিঃসংকোচে এলাকায় একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।’ অভিযুক্তদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, ঝলম ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।
অপরদিকে সোমবার বিকেলে ঝলম বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঝলম ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও হামলার অভিযোগ এনে পাল্টা মানববন্ধন করেন এমপি নজরুলের সমর্থকরা। তারা অভিযোগ করেন, চেয়ারম্যান নুরুল ইসলাম যুবলীগ নেতাদের উপর হামলা করেছেন এবং তিনি চাউল চুরি ও বাজার লুন্ঠনসহ বিভিন্ন দুর্নীতি করেছেন।
এসময় বক্তব্য রাখেন, ঝলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল আনাম ইয়াকুব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি ছফিউল্লাহ খন্দকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ছামিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের সমর্থক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামের সমর্থকদের প্রকাশ্য দ্বন্দ্বে জনমনে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
- নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জেন-জি ভোট
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- দেড় বছরে প্রতিশ্রুতি পূরণ হয়নি: ইউনূসের ঘোষণার পরও জনসমক্ষে আসেনি
- নির্বাচনের ৩ দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
