বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬০৫

বরিশাল প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

বরিশাল প্রেসক্লাব নির্বাচন বন্ধে দানবগোষ্ঠির সকল ষড়যন্ত্রে অবসান ঘটিয়ে আজ (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ভোট। এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের শীর্ষ নেতৃত্বস্থল প্রেসক্লাবে আসবেন নতুন কোনো নেতৃত্ব। এবারের নেতৃত্ব পেতে নির্বাচনে দুটি প্যানেলে ৩৪ প্রার্থী অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে একটানা রাত ৮টা পর্যন্ত আগরপুর রোডস্থ প্রেসক্লাবে ভোটাধিকার প্রয়োগ করে ৮০ জন সদস্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এবারের এই ভোট নিয়ে ক্লাবের সদস্যদের ব্যাপক আগ্রহ-উদ্দীপনা থাকলেও ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে নেতৃত্ব ধরে রাখতে গুটিয়েক সদস্য ব্যাপক নোংরামিতে জড়িয়ে পড়ে। ক্লাবের সদস্য নয়, বহিরাগত ব্যক্তিদের দিয়ে আদালতে মামলা করিয়েও কয়েক দফা চেষ্টা চালিয়ে ভোট বন্ধ করতে চেয়েছিল। কিন্তু পেশাদার সাংবাদিকদের দূরদর্শিতার কারনে তা রুখেদিতে সক্ষম হয়।

প্রেসক্লাবের ভোট বন্ধ ষড়যন্ত্রে কমিটির পদস্থ তিন নেতাসহ জাতীয় দুটি পত্রিকার ব্যুরো চীফ জড়িত থাকার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেলেও সুষ্ঠু ভোটের আশায় অনেকেই বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। তবে সাবেক সভাপতি ও বর্তমানে সভাপতি পদ প্রার্থী কাজী নাছির উদ্দিন বাবুল ভোট বন্ধের ষড়যন্ত্রে কে বা কারা জড়িত এই বিষয়টি নিশ্চিত হয়ে ফেসবুকে এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ষড়যন্ত্রকারীদের দানবগোষ্ঠি হিসেবে আখ্যায়িত করে আগামীতে বেইমানমুক্ত প্রেসক্লাব গঠনের ঘোষণা দিয়েছিলেন। 

একাধিক সূত্র জানায়, বহিরাগত ব্যক্তিদের দিয়ে আদালতে মামলা করিয়ে নিজের নেতৃত্ব দীর্ঘস্থায়ী করতে এক নেতা ব্যাপক অপতৎপরতা চালালেও পেশাদারদের দৌড়ত্বের কাছে পরাস্থ হয়েছে। তার এই ষড়যন্ত্রে আরও এক নেতা জড়িত থাকলেও ভোট বন্ধের সকল দাওয়াই বাতলে দেয় জাতীয় পত্রিকার সেই দুই ব্যুরো চীফ। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইনের নিরোপেক্ষতায় অপসাংবাদিকদের ভোট বন্ধের এই ষড়যন্ত্র শেষ পর্যন্ত ধোপে টেকেনি।

মামলার প্রেক্ষিতে আদালতের দেওয়া স্থগিত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদন উচ্চ আদালত আমলে নিয়ে ভোট কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিলে ক্লাবের সদস্যরা প্রাণ ফিরে পান। অবশ্য এর পূর্বে নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ থাকলেও সদস্যরা প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছিলেন। কিন্তু ভোট বন্ধ ষড়যন্ত্রে যারা জািড়ত ছিল তাদের ওপর ক্লাব সদস্যরা রীতিমত ক্ষুব্ধ।

সর্বশেষ বৃহস্পতিবার দুপুরের খবরে জানা গেছে, ভোটাধিকার প্রয়োগ করতে ইতিমধ্যে অধিকাংশ সদস্য ক্লাবের সামনে অপেক্ষারত আছেন। এবং দুটি প্যানেলের প্রার্থীরা ব্যন্ত আছেন শেষ সময়ের প্রচারণায়।

প্রধান নির্বাচন কমিশনার এম এম আমজাদ হোসাইন জানিয়েছেন, সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে ব্যালট বক্সসহ আনুসাঙ্গিক কাগজপত্র নির্ধারিত কেন্দ্রে রাখা হয়েছে। বিকেল ৫টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটা গ্রহণ চলবে। এরপরেই ভোট গণনা শুরু এবং ফলাফল ঘোষণা করা হবে।’

এই বিভাগের আরো খবর