শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

বরিশালে সড়কের পাশে মিললো কাটা পা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  


বরিশালে সড়কের পাশে একটি ব্যাগ থেকে কাটা পা উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টার পর নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) সংলগ্ন বাঁন্দ রোড থেকে পা উদ্ধার করা হয়।

বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, স্থানীয়রা রাতে রাস্তার পাশে ব্যাগটি দেখতে পান। পরে তারা ব্যাগের মধ্যে কাটা পা দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, কাটা এ পা পুরুষের। তবে এটি কার পা বা কীভাবে এখানে এলো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জাগো নিউজকে বলেন, কাটা পায়ের ব্যপারে এখনো কেউ কোনো অভিযোগ বা মামলা করতে থানায় আসেনি। যদি কেউ অভিযোগ দেয় তাহলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর