বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৮

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

কুষ্টিয়াতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কোনাবাড়ী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন পক্ষ হতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কোনাবাড়ী ফ্লাইওভার এর নিচে আমবাগ রোডের সামনে বুধবার সকাল ১১ টায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী সভাপতিত্বে ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান এম এ সঞ্চালনায় বক্তব্য রাখেন আসাদুল্লাহ সরকার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ, আব্দুর রহমান মাস্টার গাজীপুর মহানগর আওয়ামী লীগ, তোফাজ্জল হোসেন সভাপতি পদপ্রার্থী কোনাবাড়ী থানা যুবলীগ, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগর,শাহাবুদ্দিন সাবু ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হায়াত আলী মেম্বার সভাপতি ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলাল ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ,১২নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, গাজীপুর মিউজিক ক্লাবের সভাপতি ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জনাব মোঃ আনোয়ার পারভেজ, কোনাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি রেজা চৌধুরীসহ গাজীপুর মহানগর ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মের নামে সন্ত্রাস রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

এই বিভাগের আরো খবর