বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে.চরমোনাই পীর সিলেটে আসছেন না!
জাকির হোসেন
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০
দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে চলমান অস্থিরতার মাঝে অবশেষে সিলেট অনুষ্ঠিতব্য চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সহযোগী সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির তিনদিন ব্যাপী ওয়াজ-মাহফিল স্থগিত করতে চিঠি দিয়েছে পুলিশ।
করোনারকালীন স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট মহানগর পুলিশ মুজাহিদ কমিটিকে তাদের ওয়াজ-মাহফিল স্থগিতের চিঠি দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) এবিএম আশরাফ উল্যাহ তাহের।
তিনি জানান- মুজাহিদ কমিটি পূর্বে পুলিশের কাছ থেকে আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিনদিন ব্যাপী ও ওয়াজ-মাহফিলের অনুমতি নিয়েছিল। পুলিশও অনুমতি দিয়েছিল,তবে বর্তমানে করোনা পরিস্থিতি ও দেশের সার্বিক বিষয় বিবেচনা করে মাহফিলটি স্থগিত রাখতে তাদেরকে চিঠি দেয়া হয়েছে। তবে চিঠির প্রেক্ষিতে মুজাহিদ কমিটি যদি কিছু বলে সেটা ক্ষতিয়ে দেখা হবে।
জানা গেছে- আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিনদিন ব্যাপী ও ওয়াজ-মাহফিল হওয়ার কথা ছিল। যেখানে আসার কথা ছিল ইসলামী নেতা চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের। তবে ভাস্কর্য ইস্যুতে মামলা ও পুলিশের মাহফিল স্থগিতের চিঠিতে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম সিলেট আসছেন না বলে দলের একটি বিশেষ সূত্র নিশ্চিত করেছে।
তবে ওয়াজ মাহফিলের অনুমতি দিয়ে সেটি স্থগিত করতে পুলিশের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সিলেট মহানগর শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন- ‘পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে- ওয়াজ মাহফিলে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ, তাই অনুমতি বাতিল করা হয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি বাতিলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ তাদের দাবি এবং পরবর্তী করণীয় তুলে ধরবেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যু নিয়ে সরগরম সারা দেশ। এর মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর। সেই ভাংচুরের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক সবাই বলেছে মামুনুল-ফয়জুলদের বয়ানে উদ্বুদ্ধ হয়ে তারা ভাস্কর্য ভাংচুর করেছে।
এ অবস্থায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমের ভাস্কর্যবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে সিলেটে তাদের মাহফিলকে ঘিরে উত্তেজনার তৈরি হয়। এরই জের ঘরে রোববার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের পাশে নির্মিত ওয়াজ মাহফিলের তোরণে লাগানো ব্যানার ছিঁড়ে তাতে অগ্নিসংযোগ করে ছাত্রলীগ।
সৃষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে মর্মে আয়োজক কমিটির নেতৃবৃন্দকে জানিয়ে দেয় সিলেট মহানগর পুলিশ।
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
