ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬
বসতি এলাকায় মানচিত্র হাতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। ছবি: সংগ্রহীত
গাজা ও অধিকৃত পশ্চিম তীরে দখল আরও বিস্তৃত করতে নতুন আইনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দখলদার দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা এই সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিম তীরে ইসরায়েলি নিয়ন্ত্রণ শক্তিশালী করার পথ খুলে দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
রোববার (৮ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নতুন এই আইনি কাঠামো ইসরায়েলি বসতি সম্প্রসারণকে আরও সহজ করবে। তবে সিদ্ধান্তটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে এবং ফিলিস্তিনি নেতৃত্বের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্সি এক বিবৃতিতে সিদ্ধান্তটির কড়া সমালোচনা করে বলেছে,
‘বিপজ্জনক’ এবং অবৈধ বসতি সম্প্রসারণ ও ভূমি দখলকে বৈধতা দেওয়ার ‘খোলামেলা চেষ্টা’
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। একই সঙ্গে হামাস পশ্চিম তীরের জনগণকে
‘দখলদার বাহিনী ও বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার’
আহ্বান জানিয়েছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি
‘অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার’
এবং বসতি স্থাপন আরও পাকাপোক্ত করার প্রচেষ্টা।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেট ও হারেৎজ জানিয়েছে, নতুন আইনের ফলে পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপনকারীদের জন্য জমি কেনার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়া হবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত এলাকায় নজরদারি ও আইন প্রয়োগে ইসরায়েলি কর্মকর্তাদের ক্ষমতা আরও বাড়ানো হবে।
আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম বলেন,
“১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এটি ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক ও গুরুতর সংযুক্তিকরণের দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত।”
তিনি জানান, নতুন নিয়ম অনুযায়ী ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণাধীন এলাকাতেও ইসরায়েলি বসতিস্থাপনকারীরা ব্যক্তিগতভাবে জমির মালিক হতে পারবেন।
ইব্রাহিম আরও বলেন,
“ফিলিস্তিনি ও আন্তর্জাতিক আইনে দখলদার শক্তির নিজ নাগরিকদের দখলকৃত ভূখণ্ডে বসবাস নিষিদ্ধ।”
তবুও এই সিদ্ধান্তের ফলে রামাল্লার মতো শহরের কেন্দ্রেও বসতিস্থাপন কার্যত বাধাহীন হয়ে যাবে বলে তিনি সতর্ক করেন।
ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের দপ্তর এক বিবৃতিতে জানায়,
“আমরা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দিতে থাকব।”
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন,
“বসতি স্থাপনকে আমরা সরকারের অবিচ্ছেদ্য নীতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করছি।”
ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ বলেন, পশ্চিম তীরে সংযুক্তিকরণ জোরদারের এসব উদ্যোগ
“সব ধরনের স্বাক্ষরিত ও বাধ্যতামূলক চুক্তির লঙ্ঘন”
এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। তিনি সতর্ক করেন, এসব একতরফা পদক্ষেপ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নষ্ট করে দেবে এবং পুরো অঞ্চলকে আরও অস্থির করে তুলবে।
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
