মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস

ওয়াফিক শিপলু

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬  

ছবি তরুণ কণ্ঠ

ছবি তরুণ কণ্ঠ

নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার বগুড়া শহরে দাঁড়িপাল্লার পক্ষে জনতার ঢল নামে। বিকেলে পৌর পার্ক থেকে শুরু হওয়া বিশাল গণমিছিলের কারণে পুরো শহর যেন থমকে যায়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ মিছিল শহরবাসীকে হতবাক করে দেয়। গণমিছিল শুরুর আগে পৌর পার্কে অনুষ্ঠিত হয় জনসভা। এতে সভাপতিত্ব করেন বগুড়া-৬ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

 

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, বগুড়া-৬ সদর আসনের পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, আব্দুস ছালাম তুহিন, আব্দুল হামিদ বেগ, হেদায়েতুল ইসলাম, ইকবাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে কেন্দ্রে গিয়ে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি বগুড়াবাসীর প্রতি ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে পৌর পার্ক থেকে গণমিছিল শুরু হয়ে সাতমাথা, বড়গোলা, কাঁঠালতলা, নবাববাড়ী সড়ক হয়ে জলেশ্বরীতলা অতিক্রম করে পুনরায় পৌর পার্কে এসে শেষ হয়। পুরো মিছিল শেষ হতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। আয়োজকরা জানান, এ গণমিছিলে আনুমানিক ১৫ থেকে ১৭ হাজার মানুষ অংশগ্রহণ করেন, যা বগুড়া সদরে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থনের শক্ত অবস্থানকে তুলে ধরে

এই বিভাগের আরো খবর