পূর্ণিমা সেনগুপ্তা’র মৃত্যুবার্ষিকী আজ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০
এ দেশের প্রথম পূর্ণদৈর্ঘ সবাক বাংলা চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তা’র ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯৭ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। প্রয়াত এই গুণী অভিনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
পূর্ণিমা সেনগুপ্তা (বিবাহপরবর্তী নাম, পারভীন বানু) ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৫ সেপ্টেম্বর, আসামের (অসম) গৌহাটি শহরে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশবকাল গৌহাটিতেই কেটেছে। পরে চট্টগ্রামের পাথরঘাটায় তাঁর পৈতৃক বাড়িতে চলে আসেন। চট্টগ্রামে এসে বাবা-মায়ের উৎসাহে নাচগান শেখা শুরু করেন। একসময় তিনি নৃত্যশিল্পী হিসেবে বেশ নাম করেন। নাচের পাশাপাশি তিনি মঞ্চে অভিনয়ও শুরু করেন।
এক সময় মঞ্চঅভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। সেই সময়ে, জনপ্রিয় নায়িকা হিসেবে একের পর এক মঞ্চনাটকে অভিনয় করে গেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো ছিল- নবাব সিরাজউদ্দৌলা, শাজাহান, চন্দ্রগুপ্ত, নন্দলাল, গুনাইবিবি, বেদের মেয়ে, বিষ্ণুপ্রিয়া, রাধাকৃষ্ণ, আলোমতি, ভেলুয়া সুন্দরী, কমলার বনবাস, মহুয়া, চাঁদ সওদাগর, গরিবের মেয়ে, চণ্ডীদাস প্রভৃতি।
১৯৫৪ খ্রিষ্টাব্দ, ‘ইত্তেহাদ’ পত্রিকায় বিজ্ঞাপন ছাপা হলো, ‘ঢাকায় চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি চলছে, নায়িকার জন্য কয়েকটি নতুন মুখ চাই’। বিজ্ঞাপন পড়ে পূর্ণিমা ছবিসহ চিঠি পাঠিয়ে দিলেন ঢাকায়, আবদুল জব্বার খানের ঠিকানায়। ছবি দেখে আবদুল জব্বার খান, পূর্ণিমা’কে পছন্দ করলেন। আর এভাবেই পূর্ণিমা সেনগুপ্তা, ঢাকার প্রথম পূর্ণদৈর্ঘ সবাক বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর প্রধান নায়িকা হয়ে গেলেন। আবদুল জব্বার খানের পরিচালনায় ‘মুখ ও মুখোশ’ মুক্তিপায় ১৯৫৬ খ্রিষ্টাব্দে। এই চলচ্চিত্রের নায়কও ছিলেন আবদুল জব্বার খান। নায়িকা হিসেবে এটিই পূর্ণিমা সেনগুপ্তা’র প্রথম এবং শেষ চলচ্চিত্র। পরবর্তীতে অবশ্য তিনি চরিত্রাভিনেত্রী হিসেবে, ‘সোনার কাজল’ ও ‘কাঁচের দেয়াল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৬২ খ্রিষ্টাব্দে, তিনি চিত্রপ্রযোজক ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মদ নাছিরকে বিয়ে করে চলচ্চিত্র থেকে দূরে সরে যান। বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে, পূর্ণিমা সেনগুপ্তা থেকে হয়ে যান, পারভীন বানু।
১৯৭১ খ্রিষ্টাব্দে তাঁর বড় ছেলে বাবলা মারা য়ায়। কিছু দিন পর স্বামী মোহাম্মদ নাছির তাঁকে ছেড়ে বিদেশে চলে যান।শোক ও সঙ্কটময় পরিস্থিতিতে পরে যান পূর্ণিমা সেনগুপ্তা। সংসারের পুরো দায়িত্ব তখন তাঁর উপর এসে বর্তায় । প্রতিকূলতার মাঝেও নিজের প্রচেষ্টায় ছেলেমেয়েদের তিনি প্রতিষ্ঠিত করেন।
তাঁর মেয়ে নাসরিন এক সময় ফিল্মের নায়িকা হয়েছিলেন। শেষ জীবনটা তিনি কিটিয়েছিলেন মেয়ের বাসাতেই।
আমাদের দেশীয় চলচ্চিত্রের, পথিকৃৎ চিত্রনায়িকা হিসেবে, পূর্ণিমা সেনগুপ্তা, ইতিহাস হয়ে আছেন।
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
