পুরোনো কৌশলে গাদাগাদি করে ঢাকা ছাড়ছেন মানুষ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুন ২০২১
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকে ঈদুল ফিতরের আগমুহূর্তে সড়ক, রেল ও নৌপথ বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপরও ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে সড়কে ঘরমুখো মানুষের ঢল দেখা গেছে। বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকলেও প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে ঢাকা ছাড়েন লাখ লাখ মানুষ। এবার করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় ঈদুল আজহার একমাস আগেই দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও ঘরমুখো মানুষের যাত্রা থেমে নেই। সেই পুরোনো কৌশলে প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেলে ঈদের আগেই গাদাগাদি করে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ।
বুধবার (২৩ জুন) সরেজমিন রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও আব্দুল্লাপুর এলাকায় গিয়ে দেখা যায়, দিনের বেলায় এসব বাস স্ট্যান্ডে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটসাইকেল খুব একটা দাঁড়িয়ে থাকতে দেখা না গেলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাস স্ট্যান্ডে গাড়ির চাপ বেড়ে যায়। রাত যত গভীর হতে থাকে যাত্রীদের চাপ বাড়ার পাশাপাশি প্রাইভেটকার ও মাইক্রোবাসের ভিড় বেড়ে যায়। দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোতে একটু বেশি টাকা দিয়ে হলেও ঢাকা ছাড়ছেন মানুষ।
ফেনী ও কুমিল্লায় যাওয়ার জন্য যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে অপেক্ষা করেন শফিকুজ্জামানসহ কয়েকজন যাত্রী। শফিকুজ্জামান বলেন, ফেনীতে যাওয়ার জন্য রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে যাত্রাবাড়ীতে এসেছেন। এখান থেকে কোনো মাইক্রোবাস পেলে চড়বে। আর যদি মাইক্রোবাস নাই পান, তাহলে লোকাল বাসে চড়ে চট্টগ্রাম রোডে গিয়ে অন্য গাড়িতে ওঠার পরিকল্পনা করেছেন। শফিকুজ্জামানের মতো অনেকেই ভেঙে ভেঙে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য যাত্রাবাড়ী, গাবতলী ও আব্দুল্লাপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন মানুষ।
অন্যদিকে সাভার প্রতিনিধির তথ্য মতে, করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের ঘোষিত লকডাউনের মধ্যেও সাভারে বাইপাইলের বাস কাউন্টারগুলো থেকে দূরপাল্লার বাস চলছে। হ্যান্ডমাইক ব্যবহার করে বাসের যাত্রী ডাকা হচ্ছে। অনেকে আবার খালি মুখেও ডাকাডাকি করছেন। দেশের উত্তরাঞ্চলের উদ্দেশে যাত্রী ঠাসাঠাসি করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছেড়ে যাচ্ছে মাইক্রোবাসে।
সরেজমিনে দেখা গেছে, বাইপাইল আজিজ পাম্পের সামনে থেকে ৫০-৬০টি মাইক্রোবাস ছেড়েছে। নিয়ম না মেনে মাইক্রোবাসে যাত্রী বোঝাই করা হয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় কাউন্টারের স্টাফরাই মূলত এই কাজ করছেন। কমিশন হিসেবে মাইক্রোবাস চালকদের কাছ থেকে যাত্রী প্রতি যাত্রী প্রতি ২০০ টাকা নিচ্ছেন তারা।
স্ত্রীকে রংপুর পাঠানোর জন্য অপেক্ষা করছিলেন শাহিন আলম বলেন, ওর ভাইভা ছিল চট্টগ্রামে। কাইলকা এখান থেকে চট্টগ্রামে যাইতে পারে নাই। আবার রংপুরে ক্লিনিকে চাকরি করে। আইজকা না গেলে চাকরি থাকবে না। ভাড়াতো ১০০০ টাকা করে নিচ্ছে। যতটা সিট ততজন নিচ্ছে। আমাদের বলছে ১৩ জন যাবে।
বগুড়ার যাত্রী আশারফ হোসেন বলেন, গাদাগাদি হলেও কিছু করার নাই ভাই। আমাদের বাড়িত যেতে হবে। ভাড়া ৬০০ টাকা নিছে।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ট্রাফিক বিভাগ) আব্দুল্লাহ হিল কাফী বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কের নন্দন ও ঢাকা-আরিচা মহাসড়কের বাড়ইপাড়ায় আমাদের চেকপোস্ট আছে। কোনো গাড়ি সাভার থেকে পাশের জেলা মানিকগঞ্জ ও গাজীপুরে প্রবেশ করতে পারবে না। বিকল্প রুট ধামরাইয়ের কালামপুর হয়ে মির্জাপুরগামী অনেক বাস আটক করা হয়েছে। লোকাল বাসেও যারা অতিরিক্ত যাত্রী বহন করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঢাকার আশপাশের চার জেলাসহ সাত জেলায় মঙ্গলবার থেকে ৯ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী। এসব জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা
- লেবাননে ভবন ধসে নিহত ৯
- নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
- নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জেন-জি ভোট
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- দেড় বছরে প্রতিশ্রুতি পূরণ হয়নি: ইউনূসের ঘোষণার পরও জনসমক্ষে আসেনি
- নির্বাচনের ৩ দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
