পাংশায় ড্রেন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২
রাজবাড়ীর পাংশা পৌর শহরের সৈয়দ বায়তুল্লাহ নগড়ি এলাকায় ড্রেন নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবগত রয়েছেন এবং একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে। একাধিকবার অবগত করা সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের সৈয়দ বায়তুল্লাহ নগরের তালহা মিল্কের মোড় থেকে পাংশা সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন নাদেরের বাড়ি পর্যন্ত ড্রেনটি নির্মাণাধী রয়েছে। এলাকাটি আবাসিক এলাকা। প্রায় এক বছর আগে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। ধীর গতিতে নির্মাণ কাজ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাবাসীর।
ড্রেন নির্মাণে বিভিন্ন অনিয়মের কারণে পৌর কর্তৃপক্ষ মাঝে মাঝে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে জানান এলাকাবাসী। ইতি মধ্যে ড্রেনের প্রায় অর্ধেক অংশের ৭০ ভাগ কাজ হয়ে গেছে। সম্প্রতি কাজটি বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ। তবে ড্রেনটি নির্মাণ কাজের সঠিক মান রেখে দ্রুত কাজ শেষ করার দাবি এলাকাবাসীর।
মঙ্গলবার (২৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে কাজটি করার জন্য পায়তারা করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রী উজ্জ্বল বলেন, আমরা জানি নিয়মতান্ত্রিক ভাবে কাজ করা হচ্ছে না। তবুও আমাদের কিছু করার নেই। আমরা মিস্ত্রী। আমাদের যে ভাবে কাজ করতে বলে, আমরা সেই ভাবে কাজ করি।
পান্না নামের আরেক মিন্ত্রী বলেন, আমরা শুনেছি এই কাজে ৬ ইঞ্চি পরপর রড দেওয়ার কথা। কিন্তুু রড দেওয়া হয়েছে ৭-৮ ইঞ্চি পরপর। ৮ ইঞ্চি মোটা করে ঢালাই দেওয়ার কথা, সেখাওে পরিমাপের চেয়েও কম ঢালাই দেওয়া হয়েছে। ড্রেনের উচ্চতার পরিমাপও নির্ধারিত পরিমাপের চেয়ে কম দেওয়া হয়েছে। যতটুকু নির্মাণ কাজ করা হয়েছে, এভাবেই করা হয়েছে। আমরাই করেছি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কন্ট্রাকটর মো. ফরিদুজ্জামান (ফরিদ) এসব অনিয়মের অভিযোগ শিকার করে বলেন, কাজটি আবুল কাশেম সারোয়ারের কাছ থেকে আমি কিনেছি। ২০১৮ সালে কাজটির টেন্ডার হয়। তখন মালামালের দাম কম ছিলো। অনিয়মের মধ্যে কাজ না করলে আমরা বেচে থাকতে পারবো না। অনিয়মের মাধমে কাজ করার বিষয়টি পৌরসভার প্রকৌশলীকে অবগত করেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়মের বিষয়টি প্রকৌশলীকে অবগত করেননি তিনি।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম শরিফুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত হয়েছে। গত ২১ তারিখে এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একটি চিঠি দেওয়া হয়েছে। এর আগেও কাজটির অনিয়মের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছিলো। বর্তমানে কাজটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কাজটির ড্রেন নির্মাণ কাজে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, কত টাকা বরাদ্দ, কাজের পরিমাপ, দরপত্রের তারিখ, নির্মাণ কাজের শেষ তারিখ সহ কয়েকটি তথ্য চাইলে তিনি পৌরসভার সহকারী প্রকৌশলীর নিকট থেকে নিতে বলেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহবুদ্দিনের নিকট উক্ত তথ্য চাইলে তিনি অপারগতা শিকার করে বলেন, আমি এ বিষয়ে কোন তথ্য দিতে পারবো না। এই তথ্য দেওয়া পৌর মেয়র নিষেধ করেছেন।
পরে পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রকৌশলীকে তথ্য দিতে নিষেধ করি নাই। এটা অফিসিয়াল বিষয়। এ বিষয়ে আমি কিছু বলি নাই।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
