বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৪

পরীর অশোভন আচরণ নিয়ে যা বললেন সোহেল তাজ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

 

সাম্প্রতিক সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তাকে নিয়ে আলোচনা তুঙ্গে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন দুটি ছবি আপলোড করেছেন এই চিত্রনায়িকা। সেখানে দেখা যাচ্ছে- সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিয়েছেন পরীমণি।

পরীর পরনে সাদা-কালো রঙের টপস, খোলা চুলে চোখে চশমা, পায়ে পরেছেন কেডস। সেখানে তার হাতের '...ক মি মোর' লেখাটি স্পষ্ট। ক্যাপশনে তিনি লিখেছেন- 'সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর'। পরীর মতো একজন 'পাবলিক ফিগার'র এমন আচরণ ভালোভাবে নেয়নি অনেকেই।

পরীর ছবিগুলো নিয়ে একটি টিভি মিডিয়ায় প্রকাশিত একটি খবর নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে শেয়ার করে গুণী রাজনীতিবিদ এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ লিখেছেন- 'একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে-মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।'

বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের সঙ্গে জড়িয়েই বড় হচ্ছে শিশু-কিশোররা। তারা ডিজিটাল মাধ্যম ব্যবহারে পটু, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের দৃষ্টি বিদ্যমান। এমন একটি স্পর্শকাতর সময়েই হাতের তালুতে মেহেদি দিয়ে আঁকা ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে ভয়াবহ অশ্লীলতার ইঙ্গিত দিয়েছেন পরীমণি। যা নিয়ে নানান মহলে সমালোচনার ঝড় উঠেছে।

এই বিভাগের আরো খবর