পদ্মা সেতু: দক্ষিণাঞ্চলের রাজধানী হবে খুলনা
বি এম রাকিব হাসান, খুলনা:
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০
প্রমত্তা পদ্মার ওপর স্বপ্নের সেতু এখন সম্পূর্ণ দৃশ্যমান। মাওয়া ও জাজিরা প্রান্ত এক সুতোয় গেঁথে দৃষ্টি সীমায় পূর্ণ রূপে ভেসে উঠেছে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুর মূল অবকাঠামো।
যা দেখে মুগ্ধ-অভিভূত দেশবাসী। স্বপ্নের পদ্মা সেতু চালু হলে এর সঙ্গে যোগাযোগ হবে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার। একই সঙ্গে দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে এ অঞ্চলের মানুষের। এছাড়া এ অঞ্চল সবচেয়ে হবে বেশি লাভবান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, পদ্মা সেতুর সংযোগ শুধু যাতায়াতের বিষয় নয়, এটা আমাদের সক্ষমতাকে প্রমাণ করে। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেছিলেন, বাংলার মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না। পদ্মা সেতুর সব স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করে দিয়েছেন। কোনো ষড়যন্ত্র পদ্মা সেতুর নির্মাণে বাধা হতে পারেনি। এ সেতুর মাধ্যমে উত্তর ও পূর্বের মানুষের সঙ্গে দক্ষিণের মানুষের যোগাযোগ স্থাপন হবে। একই সঙ্গে খুলনা দক্ষিণাঞ্চলের রাজধানী হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, সব প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজস্ব অর্থে এ সেতু নির্মাণ প্রধানমন্ত্রীর সাহস, দৃঢ়তা, মনোবল, দূরদর্শীতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপলাভ করতে পেরেছে। সেতুর একচল্লিশতম স্প্যান বসায় এখন পদ্মার দুই তীর তথা দেশের দুটি বৃহৎ ভূ-খন্ডের সংযোগ সাধিত হয়েছে। পদ্মা সেতু উন্নয়নের মাইল ফলক যা এদেশের মানুষের কাছে নতুন প্রেরণার উৎস হয়ে থাকবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদের মতে, দেশের বৃহত্তম এ সেতু নির্মাণ সম্পন্ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীসহ অন্যান্য অংশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। দেশের ওই অঞ্চল থেকে রাজধানী ঢাকার দূরত্ব গড়ে ১০০ কিলোমিটার পর্যন্ত কমবে। স্বপ্নের এ সেতু নির্মাণের ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার গতিশীলতা বাড়বে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন করে মোংলাবন্দরের মাধ্যমে রফতানি ও আমদানি করতে উৎসাহিত হবেন। দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিমায়িত মৎস্য ও পাটশিল্প যার অধিকাংশ খুলনা থেকে রফতানির মাধ্যমে আয় হয়ে থাকে। পদ্মা সেতু হলে এ আয় আরও বাড়বে। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বেনাপোল, দর্শনা ও ভোমরাসহ দক্ষিণ-পশ্চিমের ব্যবসা-বাণিজ্য অর্থনীতির গতি সৃষ্টি হয়েছে।
সেতু তৈরির সমীক্ষায় বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১ দশমিক ২৩ শতাংশ হারে জিডিপি বাড়বে। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ। মোংলাবন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সব মিলিয়ে পদ্মা সেতু অর্থনীতিতে যেমন প্রভাব ফেলবে, সহজ হবে মানুষের চলাচলও।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দক্ষিণ জনপদের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই আশঙ্কা করছিল বিশ্বব্যাংক সরে গেলে পদ্মা সেতু আর হবে না। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা চ্যালেঞ্জ নিয়ে তা বাস্তবায়ন করছেন। দেশের অভ্যন্তরীণ শক্তি, অর্থনৈতিক সক্ষমতা ও বর্তমান সরকারের দৃঢ়তায় এমন একটি মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে। দক্ষিণের মানুষ এখন পদ্মা সেতু চালু হওয়ার অপেক্ষায় রয়েছে। পদ্মা সেতু চালু হলে সবচেয়ে বেশি লাভবান হবে মোংলা ও খুলনা। এ অঞ্চলের মানুষসহ গোটা দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে।
খুলনাঞ্চলের ব্যবসায়ী নেতারা বলছেন, পদ্মা সেতু হলে সুন্দরবনে পর্যটক বেশি আসবে। হোটেল ব্যবসা জমজমাট হবে। এ অঞ্চল নতুন শিল্পকেন্দ্রে পরিণত হবে। অনেক তৈরি পোশাক কারখানা গড়ে উঠবে। আবাসন ব্যবসা দ্রুত বিস্তার পাবে। এসব ব্যবসার পাশাপাশি অন্যান্য ব্যবসাও গড়ে উঠবে।
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
