রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৫ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৭

নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২  


মঙ্গলবার(১১ জানুয়ারি)দুপুরে জেলা শহরের বাড়াইপাড়ায় নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রাব্বি উক্ত পাড়ার জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়,পরিবারে ৪ ভাই বোনের মধ্যে রাব্বি কনিষ্ঠ ছেলে ও জেদি স্বভাবের ছিল।সোমবার বাসায় না জানিয়ে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে বাহিরে ঘুরতে যায় সে।মধ্য রাতে বাসায় আসলে পরিবারের লোকজন তাকে বকা দেন।তাদের উপর রাগ হয়ে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর